দল বদলেছেন আগস্টে, পাঁচ মাসেই ছুঁয়ে ফেললেন আগের দলের রেকর্ড 

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০১:৩০ পিএম

চ্যাম্পিয়নস লিগে গতকালের রাতটা বোধহয় নাটকের জন্যই মঞ্চস্থ হয়েছিল। বেনফিকা-বার্সেলোনার ম্যাচটা ৯ গোলের থ্রিলারের ম্যাচটা তো মহানাটকীয় হয়েছেই, কম যায়নি আতলেতিকো মাদ্রিদ আর বায়ার লেভারকুসেন ম্যাচও।

একের পর এক টুইস্ট নিয়ে হাজির হওয়া ম্যাচে হুলিয়ান আলভারেসের জোড়া গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় পেয়েছে আতলেতিকো। আরেক ম্যাচে ১০ জনের লিলকে একই ব্যবধানে (২-১) হারিয়ে টুর্নামেন্টে নিজেদের জয়রথ অব্যাহত রেখেছে লিভারপুল। 

আতলেতিকোর এমন জয়ের দিনে বড় আনন্দটা সম্ভবত আতলেতিকোর দুটি গোলই করা আলভারেসের। গত আগস্টে ম্যানচেস্টার সিটি ছেড়ে ৮ কোটি ২০ লাখ পাউন্ডে আতলেতিকোতে যোগ দেওয়া আর্জেন্টাইন স্ট্রাইকার নতুন ক্লাবে শুরুতে ছন্দ খুঁজে পাননি, তখন তাঁর দল বদলানোর সিদ্ধান্তটা ভুল কি না এ নিয়েও অনেক আলোচনা হয়েছে।

পাঁচ মাস ঘুরতেই সেই আলভারেস কাল চ্যাম্পিয়নস লিগে আতলেতিকোর জার্সিতে চতুর্থ ও পঞ্চম গোলটি (৭ ম্যাচে) পেয়ে গেলেন, যা সিটির জার্সিতে তাঁর এক মৌসুমের সমান! এর আগে চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে ৫ গোলই (সেটাও ৭ ম্যাচেই) ছিল ইংলিশ ক্লাবটির হয়ে এক মৌসুমে তাঁর সর্বোচ্চ।

ঘরের মাঠ মেত্রোপলিতানোতে কাল শুরুতে একবার গোল হজম করলেও ভিএআর যাচাইয়ে অফসাইড হওয়ায় বেঁচে যায় আতলেতিকো মাদ্রিদ। সে যাত্রায় রক্ষা পেলেও ২৩ মিনিটে পাবলো বারিওসের লালকার্ডে বড় ধাক্কা খায় দিয়েগো সিমেওনের দল। ১০ জন হয়ে পড়া আতলেতিকো প্রথমার্ধের যোগ করা সময়ে আবার একটা গোল হজম করে বসে।

কোনো কিছুই যখন পক্ষে আসছিল না, তখন ফিনিক্স পাখির মতো উদয় হন হুলিয়ান আলভারেস। ম্যাচের ৫২ মিনিটে দারুণ এক গোল করে ম্যাচে সমতা (১-১) ফেরান আর্জেন্টাইন স্ট্রাইকার। সেখানেই আলভারেস ম্যাজিকের শেষ নয়, নির্ধারিত সময়ের একদম শেষ মুহূর্তে আরেকটা গোল করে আতলেতিকোর ২-১ ব্যবধানের জয়টাও নিশ্চিত করেন ২৪ বছর বয়সী এ স্ট্রাইকার।

অবশ্য ম্যাচের নির্ধারিত সময়ের ১৪ মিনিট আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন লেভারকুসেনের ডিফেন্ডার পিয়েরো হিনকাপিও।

৭ ম্যাচে ১৫ পয়েন্ট পাওয়া আতলেতিকোর এখনো গ্রুপ পর্বে একটা ম্যাচ বাকি। পয়েন্ট তালিকায় তৃতীয়তে থাকা সিমেওনের দলটার নকআউটও প্রায় নিশ্চিত। সামনে আরও একাধিক ম্যাচ যে খেলার সুযোগ পাবেন, সেটা অনেকটা নিশ্চিত। দুর্দান্ত ফর্মে থাকা আলভারেসের গোল সংখ্যা যে আরও বাড়তে পারে, এ নিয়ে দ্বিমত করার লোকও হয়তো খুব বেশি পাওয়া যাবে না।

দিনের আরেক ম্যাচে নজর ছিল এবারের চ্যাম্পিয়নস লিগে আগের ছয় ম্যাচের সবগুলো জেতা একমাত্র দল লিভারপুল নিজেদের অজেয় যাত্রা ধরে রাখতে পারে কি না, সেদিকে। এ ম্যাচেও কিছু সময় নাটক হলেও শেষ পর্যন্ত প্রত্যাশিত জয় পেয়েছে অল রেডরা।

ঘরের মাঠ অ্যানফিল্ডে ৩৪ মিনিটে মোহামেদ সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। ৫৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লিলের আলজেরিয়ান ডিফেন্ডার আইসা মান্দি। এরপরও হাল ছাড়েনি ফরাসি ক্লাবটি। এর ৩ মিনিট পর জোনাথন ডেভিডের গোলে সমতায় ফেরে লিল।

তবে ১০ জন হয়ে পড়া ব্রুনো জেনেসিওর দল শেষ পর্যন্ত পেরে ওঠেনি। ৬৭ মিনিটেই হার্ভি এলিয়টের গোলে এগিয়ে (২-১) যায় লিভারপুল। শেষ পর্যন্ত এ গোলটিই ম্যাচের ফল নির্ধারক হয়ে থাকে।

 

চ্যাম্পিয়নস লিগে দিনের সব ম্যাচের ফল:

বেনফিকা ৪-৫ বার্সেলোনা

আতলেতিকো মাদ্রিদ ২-১ লেভারকুসেন

বোলোনিয়া ২-১ বরুশিয়া ডর্টমুন্ড

ক্লাব ব্রুগা ০-০ ইউভেন্তুস

ক্রভেনা যভেদজা ২-৩ পিএসভি

লিভারপুল ২-১ লিল

স্লোভান ব্রাতিসলাভা ১-৩ স্টুটগার্ট

রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
এদিকে গতকাল আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে পুরো দায় রেফারির ওপর চাপিয়েছে রেয়াল মাদ্রিদ। দলটির কোচ মরিনিও দাবি করেন, ম্যাচে আতলেতিকোর দুটি নিশ্চিত লাল কার্ড পাওয়া উচিত ছিল। রেফারি মাদ্রিদ ডার্বির চাপ...
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ বালন দ’র জয়ের পর সর্বশেষ দুই আসরে সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না লিওনেল মেসি। তবে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স এবং ইন্টার...
শুধু বদলির ক্ষেত্রেই নয়, দ্রুত খেলা শুরু করতে এবার থ্রো-ইন ও গোল-কিকের ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে। রেফারি চাইলে থ্রো-ইন বা গোলকিক নেওয়ার সময় ৫ সেকেন্ডের কাউন্টডাউন দিতে পারবেন। থ্রো-ইন নিতে নির্ধারিত...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর