রেয়াল মাদ্রিদের ৮ মিনিটের ঝড় সামলাতে পারল না রোমা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১১:১২ এএম

ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রেয়াল মাদ্রিদ। তখন মনে হয়েছিল, চ্যাম্পিয়নস লিগের রোমার মাঠে ম্যাচটা হেরে যাচ্ছে জোসে মরিনিওর দল। কিন্তু সেই ভাবনাকে ভুল প্রমাণ করেছে স্প্যানিশ দলটি। পরের ৮ মিনিটে রেয়াল মাদ্রিদ যা করেছে, সেই ঝড় আর সামলাতে পারেনি রোমা।

৮২ থেকে ৯০- এই ৮ মিনিটের ব্যবধানে একে একে তিনটি গোল করে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় তুলে নিয়ে মাঠ ছেড়েছে রেয়াল মাদ্রিদ। এ জয়ে চ্যাম্পিয়নস লিগে দুই ম্যাচে পূর্ণাঙ্গ ৬ পয়েন্ট পেল মরিনিওর দল।

রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল মালেনের জোড়া গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি।

তবে ম্যাচের শেষভাগে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে রেয়াল মাদ্রিদ। ৮২ মিনিটে কার্লোস এসপির গোলে ব্যবধান কমায় (৩-২) লস ব্লাঙ্কোস। ৩ মিনিট পর আরদা গুলাশের নেওয়া কর্নারে দারুণ এক হেডে মাদ্রিদকে সমতায় ফেরান এনদ্রিক। আর ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে আরেক কর্নারে থেকে গোল করে মাদ্রিদের জয় নিশ্চিত করেন রুডিগার।

এ জয়ে ইতালিয়ান ক্লাবগুলোর বিপক্ষে দাপট বজায় থাকল মাদ্রিদের। পরিসংখ্যান নিয়ে বিশ্বস্ত ওয়েবসাইট অপটার তথ্য অনুযায়ী, ইতালির ক্লাবগুলোর বিপক্ষে সর্বশেষ খেলা ২১ ম্যাচের ১৯টিতেই জিতল মাদ্রিদের ক্লাবটি।  হেরেছে বাকি দুটি ম্যাচে। এর একটি ২০১৮ সালে ইউভেন্তুসের বিপক্ষে, অন্যটি ২০২৪ সালের নভেম্বরে এসি মিলানের বিপক্ষে।

‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
তবে মজার বিষয়, গত রোববার এই সাক্ষাৎকারটি প্রচারের কিছু সময় পরই সেটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে সিএনএন। পরে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, এটি ২০২৫ সালের ফেব্রুয়ারির ভিডিও। সে সময় স্প্যানিশ...
পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে নামেন দুদলের খেলোয়াড়রা। গ্যালারিতেও ছিলেন হাতে গোনা কিছু সংখ্যক দর্শক। তবে এসবের কোনো কিছুই প্রভাব ফেলেনি রোনালদোর খেলায়। ম্যাচের ৪২ মিনিটে ফারগোনোর জালে বল জড়ান...
আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার ৮ তলার ছাদ থেকে লাফিয়ে সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও পরিচালক শারাফ...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ১০ বছরেও অর্থ উদ্ধারে অগ্রগতি নেই। চূড়ান্ত হয়নি সিআইডির তদন্ত প্রতিবেদনও। তবে অর্থ ফেরত পাওয়া নিয়ে এখনো আশাবাদী বাংলাদেশ ব্যাংক। সিআইডি বলছে, যাদের গাফিলতি ও...
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর