মিলানের বিদায়ে ইব্রা

‘নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছি’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ এএম

আগের সপ্তাহে ঘরের মাঠে এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছিল ফেইনুর্দ। তাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে কিঞ্চিৎ এগিয়ে যায় ডাচ ক্লাবটি। কিন্তু প্লে-অফ পর্বের ফিরতি লেগে গতকাল মঙ্গলবার রাতে ম্যাচের প্রথম মিনিটেই গোল পেয়ে যায় মিলান (১-০)। দুই লেগ মিলিয়ে তখন স্কোরলাইন ১-১ হলেও মনে হয়েছিল, ইউরোপ সেরার এ টুর্নামেন্টে টিকে থাকতে যাচ্ছে মিলান।

কিন্তু তখনো যে গল্পের অনেকটা বাকি। ম্যাচের ৫১তম মিনিটে ডাইভিংয়ের দায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিলানের ফরাসি লেফট ব্যাক থিও এরনান্দেস। ১০ জন হয়ে পড়া সের্হিও কনসেইসাওয়ের অধীন মিলান আর নিজেদের ধরে রাখতে পারেনি। নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগে ফেইনুর্দকে সমতায় ফেরান হুলিয়ান কারানসা। ম্যাচ ১-১ সমতায় শেষ হলেও দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকায় শেষ ষোলোর টিকিট পেয়ে যায় ডাচ ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগ থেকে মিলানের এমন বিদায় মানতে পারছেন না দলটির সাবেক তারকা খেলোয়াড় ও বর্তমান জ্যেষ্ঠ পরামর্শক জ্লাতান ইব্রাহিমোভিচ। ম্যাচ শেষে স্কাই-য়ের সঙ্গে আলাপকালে নিজের হতাশা প্রকাশ করে সাবেক সুইডিশ তারকা বলেছেন, ‘ফেইনুর্দ মোটেও আমাদের চেয়ে ভালো দল নয়। আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছি।’

থিও এরনান্দেসের লাল কার্ডটা মানতে পারছেন না ইব্রা, ‘এটা হতাশার। থিও এর্নান্দেসকে লাল কার্ড দেখানোর আগে রেফারি সতর্কও করেননি। থিও কোনো অভিনেতা নয়, (মাঠে) ও সেরাটাই দেয়।’

মিলানের এমন হতাশার দিনে শেষ মুহূর্তের গোলে পরের রাউন্ড নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনাতে ৬৩ মিনিটে পিছিয়ে পড়ার পর, যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আলফনসো ডেভিসের গোলে ১-১ সমতায় ম্যাচ শেষ করে ভিনসেন্ট কোম্পানির দল। তাতে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থাকায় শেষ ষোলো নিশ্চিত হয়েছে বাভারিয়ানদের।

এর আগে স্কটিশ ক্লাবটির মাঠে গিয়ে ২-১ গোলে জিতে এসেছিল বায়ার্ন। অবশ্য গতকাল ডেভিস যোগ করা সময়ে গোল না পেলেও বায়ার্ন বিদায় নিত, এমন নয়। তখন ম্যাচ গড়াত অতিরিক্ত সময়ে। তাতেও ফল না এলে আশ্রয় নিতে হত পেনাল্টির। ডেভিসের গোলে সেসব ঝামেলায় পড়তে হয়নি বায়ার্নকে।

 

এক নজরে ম্যাচের ফল:

এসি মিলান ১:১ ফেইনুর্দ (দুই লেগ মিলিয়ে ১-২ ব্যবধানে জয়ী ফেইনুর্দ)

বায়ার্ন ১:১ সেল্টিক (দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয়ী বায়ার্ন)

আতালান্তা ১:৩ ক্লাব ব্রুগা (দুই লেগ মিলিয়ে ২-৫ ব্যবধানে জয়ী ব্রুগা)

বেনফিকা ৩:৩ মোনাকো (দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জয়ী বেনফিকা)

রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ বালন দ’র জয়ের পর সর্বশেষ দুই আসরে সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না লিওনেল মেসি। তবে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স এবং ইন্টার...
শুধু বদলির ক্ষেত্রেই নয়, দ্রুত খেলা শুরু করতে এবার থ্রো-ইন ও গোল-কিকের ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে। রেফারি চাইলে থ্রো-ইন বা গোলকিক নেওয়ার সময় ৫ সেকেন্ডের কাউন্টডাউন দিতে পারবেন। থ্রো-ইন নিতে নির্ধারিত...
এমবাপ্পে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দুই মৌসুম পার হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পাননি। অন্যদিকে এমবাপ্পে প্যারিস ছাড়ার পরই তাঁর সাবেক ক্লাব পিএসজি দুবার ইউরোপ সেরা হয়েছে। এর...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর