৯০ বছরে যা কখনো হয়নি, তা-ই করে দেখাল দলটি

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পিএম

জার্মান কাপের সেমিফাইনালে অখ্যাত আর্মিনিয়া বিলেফেল্ডের বিপক্ষে ম্যাচ। দেশটির তৃতীয় স্তরের লিগের এ দলটার বিপক্ষে হেসেখেলেই জেতার কথা বায়ার লেভারকুসেনের। যে ক্লাবটির ১১৯ বছরের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য বুন্দেসলিগার দ্বিতীয় স্তরে চারবার চ্যাম্পিয়ন হওয়া, লিগার তৃতীয় স্তরে একবার শিরোপা জেতা- সেই বিলেফেল্ড যে লিগের বর্তমান চ্যাম্পিয়নদের কাছে পাত্তা পাবে না, এমনটা অনুমেয়ই ছিল।

কিন্তু সব অনুমান আর হিসেব-নিকেশ পাল্টে দিয়ে গতকাল লেভারকুসেনকে ২-১ ব্যবধানে হারিয়ে জার্মান কাপের ফাইনালে উঠেছে বিলেফেল্ড। আর তাতে নতুন ইতিহাসে উঠেছে তৃতীয় স্তরের এ ক্লাবটির নাম।

বিলেফেল্ড যে শুধু লেভারকুসেনকে হারিয়েই চমকে দিয়েছে, এমন নয়। জার্মান কাপের ফাইনালে ওঠার এ পথে বুন্দেসলিগার আরও তিনটি দলকে হারিয়েছে তৃতীয় স্তরের পয়েন্ট টেবিলে চার নম্বরে থাকা দলটি। যার শুরুটা হয়েছিল ইউনিয়ন বার্লিনকে দিয়ে, এরপর একে একে হারিয়েছে ফ্রাইবুর্গ ও ভের্ডার ব্রেমেনকে। আর সবশেষ গতকাল বিলেফেল্ডের শিকার লেভারকুসেন।

প্রথম ও দ্বিতীয় স্তরের বাইরে থেকে আসা কোনো দল একই মৌসুমে শীর্ষস্তরের চারটি দলকে হারাচ্ছে - জার্মান কাপের ৯০ বছরের ইতিহাসে বিলেফেল্ডের আগে এ কীর্তি গড়তে পারেনি আর কোনো দল। আজ রাতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে লাইপজিগের মুখোমুখি হবে স্টুটগার্ট।

গতকাল অবশ্য ম্যাচের ১৭তম মিনিটে জোনাথান টাহর গোলে এগিয়ে গিয়েছিল লেভারকুসেনই। কিন্তু শাবি আলোনসোর দলের লিড স্থায়ী হয়েছে মোটে ৩ মিনিট। মারিয়াস ওর্লের গোলে সমতায় ফেরার পর প্রথমার্ধের যোগ করা সময়ে মাক্সিমিলিয়ান গ্রোসারের গোলে এগিয়ে যায় বিলেফেল্ড।

বিলেফেল্ডের এ জয়টাকে কেউ যাতে অঘটন মনে না করে, সেটাই ম্যাচ শেষে মনে করিয়ে দিয়েছন দলটির কোচ মিখেল নিয়াত। ৩৯ বছর বয়সী এ কোচ বলেছেন, ‘ভাগ্যের ছোঁয়া পেয়ে ম্যাচটা জিতিনি, বরং পুরো ম্যাচে আমরাই এগিয়ে ছিলাম।’

ফাইনালে ওঠার আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে নিয়াত আরও বলেছেন, ‘সাধারণত আমি খেলোয়াড়দের সঙ্গে ড্রিংক করি না। কিন্তু আর রাতে এর ব্যতিক্রম হবে। আজ (মঙ্গলবার) রাতে শহরের কেউ ঘুমাবে না।’

বিলেফেল্ড অবশ্য এর আগে ১১ বছরের খরা কাটিয়ে ২০২০ সালে বুন্দেসলিগায় ফিরেছিল। কিন্তু দুই মৌসুম পরেই আবারও অবনমন হয় দলটির। এরপর ২০২৩ সালে অবনমনের প্লে-অফে হেরে তৃতীয় স্তরে নেমে যায় তারা। অবশ্য সেখান থেকেই এবার যে কীর্তি গড়ছে, শেষ পর্যন্ত জার্মান কাপের শিরোপা জিতলেও খুব বেশি অবাক হওয়ার থাকবে না।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ শুরু হতে আর কিছুদিন অপেক্ষা। ১৫ আগস্ট শুরু হবে লা লিগা। ২১ আগস্ট শুরু সবচেয়ে জনপ্রিয় ইপিএল। আর মাসের শেষ দিকে বুন্দেসলিগা। রিয়ালের ডাগআউটে দ্বিতীয়বার দেখা যাবে মরিনিয়োকে। বড়...
ফিফা বিশ্বকাপে নিজেদের গ্রুপ ই’র প্রথম ম্যাচে আজ নবাগত কুরাসাওয়ের বিপক্ষে লড়বে জার্মানি। ম্যাচটি শুরু হবে আজ রোববার বাংলাদেশ সময় রাত ১১টায়।
এদের মধ্যে অনেকেই চোট কাটিয়ে বিশ্বকাপ খেলবেন বলে আশা করছে দলগুলো। আবার কারও কারও বিশ্বকাপের আশা একেবারে শেষ হয়ে গেছে।
পরের মৌসুমেই শিরোপা পুনরুদ্ধার করে বায়ার্ন। আর চলতি মৌসুমে তো গোলের রেকর্ডই নতুন করে লিখেছেন হ্যারি কেইন-লুইস দিয়াসরা। এবারের আগে বুন্দেসলিগায় এক মৌসুমে ১০০ গোলের মাইলফলক দেখা গেছে শুধু দুবার।...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর