পেনাল্টি কে নেবেন

ভিনি থেকে এমবাপ্পে, না হলে বেলিংহাম - রেয়াল মাদ্রিদে চলছে ‘মিউজিক্যাল চেয়ার’

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০১:২৭ পিএম

সপ্তাহ তিনেক আগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন লেগের শেষ ষোলোর ফিরতি লেগে পেনাল্টি মিস করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সেই ম্যাচটা মাদ্রিদ ১-০ ব্যবধানে হারলেও দুই লেগ মিলিয়ে সমতায় শেষ হওয়ায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ, যেখানে ৪-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় আনচেলত্তির দল।

ওই ম্যাচের পর গত পরশু আবারও পেনাল্টি মিস করেছেন ভিনিসিয়ুস। এবার লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ব্রাজিলিয়ান উইঙ্গারের দুর্বল পেনাল্টি ঠেকিয়ে দেন জিওর্জি মামারদাশভিলি। যেটার চরম মূল্য দিতে হয়েছে মাদ্রিদকে। লিগের বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচটা হেরে গেছে ২-১ ব্যবধানে। এতে শিরোপা ধরে রাখার মিশনে লিগের শীর্ষ দল বার্সেলোনার চেয়ে পয়েন্ট ব্যবধান বেড়েছে লস ব্লাঙ্কোসের।

তবে সব ছাপিয়ে মাদ্রিদের নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পেনাল্টি মিস। চলতি মৌসুমে এখন পর্যন্ত শুধু নির্ধারিত সময়ের খেলাতেই ৫টি পেনাল্টি মিস করেছে মাদ্রিদ। শুধু ভিনিসিয়ুস নন, পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন এমবাপ্পে, বেলিংহামও। এ অবস্থায় পরশু ভিনির মিসের পর প্রশ্ন উঠেছে, মাদ্রিদ পরের ম্যাচে পেনাল্টি পেলে শট নেবেন কে? এ প্রশ্নের উত্তর দিয়েছে মার্কা। তবে তাদের প্রতিবেদন দেখে মনে হতে পারে, পেনাল্টি নিয়ে যেন মিউজিক্যাল চেয়ার চলছে রেয়াল মাদ্রিদে।

স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, আত্মবিশ্বাসের ঘাটতিতে থাকা ভিনিসিয়ুসের থেকে দায়িত্ব কেড়ে নিয়ে আপাতত পেনাল্টিতে এমবাপ্পের ওপর ভরসা রাখতে চায় মাদ্রিদ।

আগামী মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির দল। মার্কা জানিয়েছে, ওই ম্যাচে স্প্যানিশ ক্লাবটি পেনাল্টি পেলে শট নেবেন এমবাপ্পে। মার্কার দাবি, ফরাসি তারকার ওপরও পূর্ণ আস্থা নেই মাদ্রিদের। যদি এমবাপ্পেও পেনাল্টি মিস করে বসেন, তবে পরবর্তীতে পেনাল্টি নেওয়ার দায়িত্ব বেলিংহামের ওপর চলে যাবে।

গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
এদিকে গতকাল আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে পুরো দায় রেফারির ওপর চাপিয়েছে রেয়াল মাদ্রিদ। দলটির কোচ মরিনিও দাবি করেন, ম্যাচে আতলেতিকোর দুটি নিশ্চিত লাল কার্ড পাওয়া উচিত ছিল। রেফারি মাদ্রিদ ডার্বির চাপ...
এমবাপ্পে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দুই মৌসুম পার হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পাননি। অন্যদিকে এমবাপ্পে প্যারিস ছাড়ার পরই তাঁর সাবেক ক্লাব পিএসজি দুবার ইউরোপ সেরা হয়েছে। এর...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর