রেয়াল মাদ্রিদ যে খবরের অপেক্ষায় ছিল, তা এসে গেছে

আপডেট : ০৯ মে ২০২৫, ০৯:৩০ পিএম

কার্লো আনচেলত্তি মৌসুম শেষে রেয়াল মাদ্রিদ ছাড়ছেন, তা বলতে গেলে নিশ্চিতই। গত সপ্তাহেই ক্রীড়াভিত্তিক বিখ্যাত সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে আনচেলত্তির বৈঠকে হয়েছে ইতালিয়ান কোচের মাদ্রিদ ছাড়ার ব্যাপারে সমঝোতা। এমনকি আগামী জুন-জুলাইয়ে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপেও আনচেলত্তি মাদ্রিদের ডাগআউটে থাকবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

ক্লাব বিশ্বকাপে মাদ্রিদের কোচ কে থাকবেন, সে নিয়ে সংশয় আছে। তবে আগামী মৌসুমে মাদ্রিদের কূলীন ক্লাবটির কোচ কে হতে যাচ্ছেন, সেটিও সম্ভবত আনচেলত্তির মাদ্রিদ ছাড়ার খবরের মতোই ‘ওপেন সিক্রেট।’ কে আবার, মাদ্রিদেরই সাবেক খেলোয়াড় ও বর্তমানে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের কোচ শাবি আলোনসো!

তা আনচেলত্তির মাদ্রিদ থেকে বিদায়ের পাশাপাশি আলোনসোর মাদ্রিদের কোচ হওয়ার পথে আর একটাই তো বাধা ছিল – লেভারকুসেন থেকে আলোনসোর বিদায়। মাদ্রিদ সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ এসেছে সে বিদায়বার্তা। আলোনসো জানিয়ে দিয়েছেন, মৌসুম শেষে লেভারকুসেন ছাড়ছেন তিনি।

‘আপনাদের এখন জানিয়ে দিতে পারি যে এই সপ্তাহে ক্লাব এবং আমি এ ব্যাপারে সম্মত হয়েছি যে এই দুই ম্যাচই (জার্মান লিগে বাকি থাকা দুই ম্যাচ) হতে যাচ্ছে বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে আমার শেষ দুই ম্যাচ’ – সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন আলোনসো।  

লেভারকুসেনে কোচ হিসেবে আলোনসো যা করেছেন, সেটা ক্লাবটার ইতিহাসেই তাঁকে অনন্য মর্যাদা দিয়ে রাখবে। ২০২২ সালের অক্টোবরে যখন তিনি দায়িত্ব নেন লেভারকুসেনের, জার্মান লিগের অবনমন অঞ্চলে ছিল ক্লাবটা। সেখান থেকে মৌসুম শেষ হতে হতে ক্লাবকে লিগের পয়েন্ট তালিকার ৬ নম্বরে নিয়ে যান, নিশ্চিত করেন পরের মৌসুমে ইউরোপা লিগে খেলা।

এতটুকুই চোখ ধাঁধানোর মতো, কিন্তু পরের মৌসুমে – লেভারকুসেনে নিজের প্রথম পূর্ণ মৌসুমে – আলোনসো যেন ম্যাজিক দেখালেন! নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো জার্মান লিগ জিতল লেভারকুসেন, সেটাও পুরো মৌসুম অপরাজিত থেকে! জিতেছে জার্মান কাপও, সেটি যেহেতু নকআউট টুর্নামেন্ট সেখানে কোনো ম্যাচে হারের তো প্রশ্নই আসে না! ইউরোপা লিগেও লেভারকুসেনকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন আলোনসো, কিন্তু ফাইনালে আতালান্তার কাছে হেরে তাঁর ট্রেবলের স্বপ্ন পূরণ হয়নি। পুরো মৌসুমে ওই একটাই ম্যাচ হেরেছে লেভারকুসেন!

এবারের মৌসুমটা অবশ্য সে তুলনায় ভালো যায়নি। লিগ জিতেছে বায়ার্ন, সেখানে বাজে শুরুর পর শেষ পর্যন্ত দ্বিতীয় হওয়া নিশ্চিত হয়েছে লেভারকুসেনের। চ্যাম্পিয়নস লিগেও শেষ ষোলোতে বায়ার্নের কাছেই দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে হেরেছে আলোনসোর দল। জার্মান কাপে সেমিফাইনালে বাদ পড়েছে। জেতার মধ্যে শুধু মৌসুমের সূচনাসূচক জার্মান সুপারকাপই জিতেছে।

তবে তাঁর মন কেড়ে নেওয়ার মতো পাসিং ফুটবলের ধরন, তিন ডিফেন্ডার নিয়ে খেলাতে পারার কৌশল, তরুণ প্রতিভাবানদের গড়ে তোলার ক্ষমতার পাশাপাশি লেভারকুসেনে সব মিলিয়ে তাঁর সাফল্য রেয়াল মাদ্রিদকে আলোনসোর ব্যাপারে আরও আগ্রহী করে তুলেছে।

আজ সংবাদ সম্মেলনে অবশ্য তাঁর পরবর্তী ঠিকানা মাদ্রিদই কি না, এমন প্রশ্নে গৎবাঁধা উত্তরে ইস্যুটা এড়িয়ে গেছেন আলোনসো। তা যাওয়ারই কথা। আনুষ্ঠানিক হওয়ার আগে কে-ইবা এসব বলে! তবে বিখ্যাত সাংবাদিক ফাব্রিসিও রোমানো জানাচ্ছেন, আলোনসোর সঙ্গে মাদ্রিদের কথাবার্তা আরও বছরখানেক আগেই হয়ে গেছে। গত মৌসুমে আলোনসো যে লেভারকুসেনের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন, সে চুক্তিতে সে কারণেই মাদ্রিদের ক্ষেত্রে আলাদা শর্ত রাখা হয়েছে। আলোনসোর রেয়াল মাদ্রিদের কোচ হওয়ার ঘোষণা এখন শুধু আনচেলত্তির রেয়াল মাদ্রিদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।   

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া মাদ্রিদ এমবাপ্পের কল্যাণে প্রথম গোলের দেখা পায় ৪০ মিনিটে। তবে ৪ মিনিট পরেই সমতায় ফেরায় সোসিয়েদাদ। এতে একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও ওঠে মরিনিওর নাম।...
সেই বাস্তবতা মেনে নিয়ে আলভারেসকে দলে ভেড়ানোর চেষ্টা আপাতত স্থগিত রেখেছে কাতালান ক্লাবটি। সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন। এক প্রতিবেদনে ইএসপিএন জানিয়েছে, দলবদলের সময়...
ঘরের মাঠ কাম্প নেউয়ের এ ম্যাচে ৩০ মিনিটে আবদেলকারিম ও ৪৫ মিনিটে রাফিনিয়ার পেনাল্টি গোলে ২-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা। তবে বিরতির পর ব্যবধান কমায় (২-১) আল আহলি। শেষ দিকে অবশ্য ব্যবধান...
তা রদ্রিকে পেতে বার্সার কত খরচ হলো? ইএসপিএন জানিয়েছে, রদ্রিকে প্রাথমিকভাবে বার্সার খরচ হয়েছে ৬ কোটি ইউরো। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ৮৪৭ কোটি টাকা। তবে এখানেই শেষ নয়। বার্সায় রদ্রির পারফরম্যান্স...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর