পরের ঘরকে কীভাবে নিজের করতে হয়, সেটা তাঁর মতো কেউ জানে না

আপডেট : ১৮ মে ২০২৫, ০১:৪৮ পিএম

বায়ের লেভারকুসেনের ইতিহাসে সবচেয়ে গৌরবময় একটা অধ্যায়ের সমাপ্তি রেখা টানা হলো গতকাল শনিবার। বুন্দেসলিগায় মৌসুমের শেষ ম্যাচে মেইঞ্জের বিপক্ষে মাঠে নেমেছিল লেভারকুসেন। এ ম্যাচেই জার্মান ক্লাবটির ডাগআউটে শেষবারের মতো দেখা গেছে শাবি আলোনসোকে। 

পরের মৌসুমে স্প্যানিশ কোচ যোগ দেবেন রেয়াল মাদ্রিদে। তবে জার্মানি ছেড়ে যাওয়ার আগে লেভারকুসেনকে নিয়ে নতুন একটা কীর্তি গড়েছেন শাবি। গতকাল মেইঞ্জের মাঠে ২-২ গোলে ড্র করেছে লেভারকুসেন। তাতে বুন্দেসলিগার ইতিহাসে টানা সবচেয়ে বেশি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটা নিজেদের করে নিয়েছে শাবির দল!

লেভারকুসেনকে নিয়ে গত মৌসুমেই অবিশ্বাস্য ইতিহাস লিখেছেন শাবি। সাবেক এ স্প্যানিশ মিডফিল্ডারের অধীনে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো বুন্দেসলিগা শিরোপা ও জার্মান কাপ জেতে লেভারকুসেন, সেটাও অপরাজিত থেকে।

চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের কাছে লিগ শিরোপা হাতছাড়া করেছে। অন্যান্য ক্লাব যেমন ঘরের মাঠকে দুর্গ গড়ে তোলে- এ ক্ষেত্রে কিছুটা উল্টো পথে হেঁটেছে লেভারকুসেন। লিগে এ মৌসুমে তিনটা ম্যাচ হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা, তিনটাই ঘরের মাঠে।

বুন্দেসলিগায় লেভারকুসেন অ্যাওয়ে ম্যাচে শেষবার হেরেছিল ২০২২-২৩ মৌসুমের শেষ ম্যাচে, বোখুমের মাঠে। এরপরই পরের মাঠকে দুর্গ বানিয়ে ফেলে শাবির দল। গত মৌসুমে তো ঘর কিংবা পর- কোনো ম্যাচেই হারেনি, চলতি মৌসুমেও পরের মাঠে রাজত্ব অব্যাহত রেখেছে জার্মান ক্লাবটি। গতকালের ম্যাচ শেষ হতেই প্রতিপক্ষের মাঠে টানা অপরাজিত থাকার নতুন রেকর্ডটি হয়ে গেল (২৩ জয়, ১১ ড্র)।

এর আগে বুন্দেসলিগায় এ রেকর্ডটা ছিল টানা ৩৩ ম্যাচের। ২০১১-১২ মৌসুমের ৩২তম ম্যাচ থেকে শুরু করে ২০১৩-১৪ মৌসুমের ২৭তম ম্যাচ পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে হারেনি বায়ার্ন।

বায়ার্নের এ রেকর্ডটা ছিল দুজন কোচের অধীনে- ইয়ুপ হেইঙ্কেস ও পেপ গার্দিওলা। আর লেভারকুসেন এ রেকর্ডটা গড়ল শুধু শাবির অধীনেই। শুধু একজন কোচের অধীনে অ্যাওয়ে লিগ ম্যাচে টানা জয়ের রেকর্ডটা উদো লাতেকের (২৭ ম্যাচ)। সাবেক জার্মান কিংবদন্তি কোচ বায়ার্ন (১৯৮৫-১৯৮৭) ও শালকেকে (১৯৯২-৯৩) নিয়ে এ রেকর্ড গড়েছিলেন।

গত ফেব্রুয়ারিতেই সে রেকর্ডটা নিজের করে নিয়েছেন শাবি। লিগ ছাড়ার আগে সেটা বাড়িয়ে নিয়ে গেলেন ৩৪-এ।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ শুরু হতে আর কিছুদিন অপেক্ষা। ১৫ আগস্ট শুরু হবে লা লিগা। ২১ আগস্ট শুরু সবচেয়ে জনপ্রিয় ইপিএল। আর মাসের শেষ দিকে বুন্দেসলিগা। রিয়ালের ডাগআউটে দ্বিতীয়বার দেখা যাবে মরিনিয়োকে। বড়...
তা বায়ার্ন কী করেছে? বুন্দেসলিগার ম্যাচে গতকাল শনিবার সেন্ট পাউলির বিপক্ষে ৫-০ ব্যবধানে জিতেছে কম্পানির দল। গতকালের বড় জয়ে শিরোপাতেও এক পা দিয়ে রাখল বাভারিয়ানরা। বুন্দেসলিগার ২৯ ম্যাচ শেষে...
জার্মানির দ্বিতীয় বিভাগের ফুটবল লিগে এক অদ্ভুত ঘটনার জন্ম দিয়েছেন এক মুখোশধারী সমর্থক। ম্যাচ চলাকালে তিনি মাঠে ঢুকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বা ভিএআর মনিটরের প্লাগ খুলে দেন।
সেদিক থেকে বার্সা ও রেয়াল মাদ্রিদ কিছুটা নীরবই ছিল এবারের শীতকালীন দলবদলে। বার্সা শুধু জোয়াও ক্যান্সেলোকে দলে টেনেছে, সেটাও ধারে। রেয়াল মাদ্রিদ কাউকেই যুক্ত করেনি এবারের দলবদলে। বরং ব্রাজিলিয়ান...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর