টিকিট পাননি, তাই ম্যাচের একদিন আগে স্টেডিয়ামের টয়লেটে লুকিয়েছিলেন দুই দর্শক

আপডেট : ১০ জুন ২০২৫, ০৭:১৩ পিএম

দুই বেলজিয়ান ব্লগার ২০২৫ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল মাঠে বসে দেখার জন্য ম্যাচের এক দিন আগে ঢুকে পড়েন ভেন্যুতে। গত ১ জুন বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হয়েছিল পিএসজি ও ইন্তের মিলানো। সে ম্যাচ ফ্রিতে দেখতে দুই দর্শক স্টেডিয়ামের টয়লেটে অপেক্ষায় ছিলেন পাক্কা ২৭ ঘণ্টা।    

বিবিসি জানিয়েছে, নিল রেমেরিয়ে ও সেন্নে হ্যাভেরবেক বেলজিয়ান সম্প্রচার প্রতিষ্ঠান ভিআরটি নিউজকে বলেছে, ম্যাচের একদিন আগে তাঁরা মাঠে ঢুকে যান। স্ট্যান্ডের স্টুয়ার্ডের পোশাক পরায় সেদিন তাদের আইডি চেক করা হয়নি। ঢুকেই তারা টয়লেট খুঁজে বের করেছেন।  

দুজন টিকটকে একটি ভিডিও আপলোড করেছেন। সে ভিডিওতে দেখা গেছে, দুজন দুটি টয়লেটের বাইরে ‘নষ্ট’ সাইন টাঙিয়ে দিচ্ছেন। পরের একদিন দুজন চুপচাপ সেখানে বসেছিলেন, এই সময় স্টেডিয়ামের কর্মীরা অন্য টয়লেটগুলো ব্যবহার করলেও ‘নষ্ট’ দুই টয়লেট নিয়ে তারা মাথা ঘামাননি।

রেমেরিয়ে বলেছেন, ‘আমাদের ব্যাকপ্যাকে নাস্তা নিয়েছিলাম। ফোনে গেম খেলে সময় কাটিয়েছি। সারাক্ষণ লাইট জ্বালানো ছিল এবং বসে আরাম পাইনি। তাই ঘুমানো অসম্ভব ছিল। এটা শারীরিক ও মানসিকভাবে খুব কঠিন ছিল।’ 

ম্যাচের দিন যখনই দর্শকরা অন্য টয়লেট ব্যবহার করা শুরু করলেন, তখন দুজন টয়লেট থেকে বেরিয়ে আসেন এবং টিকেট চেকারদের বোকা বানিয়ে গ্যালারিতে ঢুকে পড়েন, ‘আমরা খুব ভালোভাবে খেয়াল করে দেখেছি কোন নিরাপত্তাকর্মী সবচেয়ে কম মনোযোগ দিচ্ছে। ফোনে কথা বলতে বলতে এবং হাতে খাবার নিয়ে আমরা হাঁটা দিলাম এবং ভেতরে ঢুকে পড়লাম।’ 

রেমেরিয়ে আরও বলেছেন, ‘পিএসজি ৫-০ গোলে জিতেছে, আমরাও জয়ী দলের সমর্থকদের অংশে ছিলাম। আমাদের দেখা সবচেয়ে সুন্দর ম্যাচ ছিল।’ এ ব্যাপারে বিবিসি অ্যালিয়াঞ্জ অ্যারেনার কর্মকর্তা ও উয়েফার সঙ্গে যোগাযোগ করলেও প্রতিবেদন ছাপা হওয়া পর্যন্ত উত্তর পায়নি। 

রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ বালন দ’র জয়ের পর সর্বশেষ দুই আসরে সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না লিওনেল মেসি। তবে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স এবং ইন্টার...
শুধু বদলির ক্ষেত্রেই নয়, দ্রুত খেলা শুরু করতে এবার থ্রো-ইন ও গোল-কিকের ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে। রেফারি চাইলে থ্রো-ইন বা গোলকিক নেওয়ার সময় ৫ সেকেন্ডের কাউন্টডাউন দিতে পারবেন। থ্রো-ইন নিতে নির্ধারিত...
এমবাপ্পে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দুই মৌসুম পার হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পাননি। অন্যদিকে এমবাপ্পে প্যারিস ছাড়ার পরই তাঁর সাবেক ক্লাব পিএসজি দুবার ইউরোপ সেরা হয়েছে। এর...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
ডেঙ্গুর টিকা আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান তিনি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর