বেলিংহামকে উঠিয়ে নেওয়ায় মাঠেই বিবাদে জড়ালেন তাঁর বাবা

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:১৬ পিএম

ফুটবলে কোচ বা ম্যানেজার ম্যাচের পরিস্থিতি বুঝে খেলোয়াড় বদলি করে আরেকজনকে নামাবেন- এটি একেবারেই স্বাভাবিক ঘটনা। কিন্তু নিজ সন্তানকে এভাবে বদলি করায় বিবাদে জড়িয়েছেন জুড বেলিংহামের বাবা। ঘটনা অবশ্য রেয়াল মাদ্রিদ তারকার সঙ্গে ঘটেনি।

জুড বেলিংহামের ছোট ভাই জোব বেলিংহামের বদলির ঘটনায় তাঁর বাবার কান্ড আলোচনার জন্ম দিয়েছে। জার্মানির বুন্দেসলিগায় গত শনিবার বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে অভিষেক হয়েছে জোব বেলিংহামের।

কিন্তু অভিষেক ম্যাচে ডর্টমুন্ডের হয়ে ৪৫ মিনিটের বেশি খেলতে পারেননি জোব বেলিংহাম। সেন্ট পলির বিপক্ষে সেই ম্যাচে কোচ নিকো কোভাচ বেলিংহামকে তুলে নেওয়ায় রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন তাঁর বাবা মার্ক বেলিংহাম।

স্কাই জার্মানির প্রতিবেদন বলছে, সেন্ট পলির বিপক্ষে ম্যাচ শেষে টানেলে দাঁড়িয়ে বেলিংহামের বাবা ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সেবাস্টিয়ান কেলের সঙ্গে বিবাদে জড়ান।

পরিবারের সঙ্গে জুড অ জোব বেলিংহাম। ছবি: এক্স

জার্মান সংবাদ মাধ্যম বিল্ড জানিয়েছে, ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর কেলের সঙ্গে বিবাদে জড়ানোর সঙ্গে কোচ কোভাচের সিদ্ধান্তের সমালোচনা করেছেন মার্ক বেলিংহাম, সেই সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কোচ কোভাচের খোঁজ করেছিলেন তাঁর মনের কথা বলার জন্য।

তবে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে ডর্টমুন্ডের ডিরেক্টর কেল বলেন, ‘গতকালের ফলাফল (৩-৩) নিয়ে আমরা সবাই হতাশ। তবুও ক্লাবের জোন খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের জন্য সংরক্ষিত; পরিবার বা পরামর্শদাতাদের জন্য নয়। এমন আর ঘটবে না। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে এটি স্পষ্ট করে জানিয়েছি।’

এদিকে ম্যাচে ডর্টমুন্ড নিশ্চিত জয়ের কাছে গিয়েও ড্র নিয়ে ফিরেছে। ম্যাচের ৮৫তম মিনিটে বরুশিয়া ৩-১ গোলে এগিয়ে ছিল, তখন লাল কার্ড দেখেন ফিলিপো মানে। এরপরেই ৮৬ ও ৮৯তম মিনিটে দুই গোল খেয়ে ৩-৩ ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ডর্টমুন্ডকে।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ শুরু হতে আর কিছুদিন অপেক্ষা। ১৫ আগস্ট শুরু হবে লা লিগা। ২১ আগস্ট শুরু সবচেয়ে জনপ্রিয় ইপিএল। আর মাসের শেষ দিকে বুন্দেসলিগা। রিয়ালের ডাগআউটে দ্বিতীয়বার দেখা যাবে মরিনিয়োকে। বড়...
তা বায়ার্ন কী করেছে? বুন্দেসলিগার ম্যাচে গতকাল শনিবার সেন্ট পাউলির বিপক্ষে ৫-০ ব্যবধানে জিতেছে কম্পানির দল। গতকালের বড় জয়ে শিরোপাতেও এক পা দিয়ে রাখল বাভারিয়ানরা। বুন্দেসলিগার ২৯ ম্যাচ শেষে...
জার্মানির দ্বিতীয় বিভাগের ফুটবল লিগে এক অদ্ভুত ঘটনার জন্ম দিয়েছেন এক মুখোশধারী সমর্থক। ম্যাচ চলাকালে তিনি মাঠে ঢুকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বা ভিএআর মনিটরের প্লাগ খুলে দেন।
সেদিক থেকে বার্সা ও রেয়াল মাদ্রিদ কিছুটা নীরবই ছিল এবারের শীতকালীন দলবদলে। বার্সা শুধু জোয়াও ক্যান্সেলোকে দলে টেনেছে, সেটাও ধারে। রেয়াল মাদ্রিদ কাউকেই যুক্ত করেনি এবারের দলবদলে। বরং ব্রাজিলিয়ান...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর