নেইমার-ভিনিসিয়ুস-রদ্রিগোকে বাদ দিয়ে ব্রাজিল দল ঘোষণা করলেন আনচেলত্তি

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৯:৫৯ এএম

সেপ্টেম্বরে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলিকে আতিথ্য দেওয়ার পর ১০ সেপ্টেম্বর খেলতে যাবে বলিভিয়ার মাঠে। এ দুটি ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় দুই বছর পর ব্রাজিল দলে ফিরবেন নেইমার- কয়েকদিন আগে এমন খবর দিয়েছিল দেশটির সংবাদমাধ্যম গ্লোবো।

কিন্তু স্কোয়াড ঘোষণার সময় ঘনিয়ে আসার সঙ্গে দুঃসংবাদ দেয় নেইমারের ক্লাব সান্তোস। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, অনুশীলনে পেশীর চোটে পড়েছেন নেইমার। এতে আনচেলত্তির দলে ডাক পাওয়া নিয়ে শঙ্কা জাগে নেইমারের। সেই শঙ্কাটাই সত্যি হয়েছে। আনচেলত্তির ২৫ সদস্যের ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের।

শুধু নেইমার নন, ডাক পাননি রেয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস ও রদ্রিগো। তবে গত জুলাইয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) কর্তৃক ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্ত হওয়া লুকাস পাকেতাকে দলে রেখেছেন আনচেলত্তি।

পাকেতা অবশ্য চলমান বিশ্বকাপ বাছাইয়ে পাঁচটি ম্যাচ খেলছেন। তবে আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ডাক পেলেন ওয়েস্ট হামের ২৭ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার।

বাদ পড়া বড় নামের মধ্যে ভিনিসিয়ুস অবশ্য লাল কার্ড জনিত নিষেধাজ্ঞায় চিলির বিপক্ষে ম্যাচটা এমনিতেও খেলতে পারতেন না। শুধু এক ম্যাচের জন্য তাই মাদ্রিদ তারকাকে বিবেচনায় রাখেননি আনচেলত্তি। অন্যদিকে পুরোপুরি ফিট না হওয়ায় নেইমারের জাতীয় দলে প্রত্যাবর্তনের সময়টা দীর্ঘই হচ্ছে। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের জার্সিতে দেখা গেছে নেইমারকে।

নেইমারকে দলে না নেওয়া প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘জাতীয় দল কিংবা ব্রাজিল ফুটবলের সমর্থক- নেইমারকে সবাই চেনে। দলকে সাহায্য করতে এবং বিশ্বকাপে নিজের সেরাটা দিতে অন্য সবার মতো নেইমারকেও ভালো শারীরিক অবস্থায় ফিরতে হবে।’

স্কোয়াড প্রসঙ্গে ব্রাজিল কোচ আরও বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি যাদের ভালোভাবে চিনি না, তাদের সম্পর্কে আরও ভালোভাবে জানতে হবে। বিশ্বকাপ বাছাইপর্বে এ দুটি ম্যাচই শেষ ম্যাচ। আর এটা আমাদের ভালোভাবে শেষ করতে হবে।’

উল্লেখ্য, এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে তিনে আছে সেলেসাওরা। দুইয়ে থাকা ইকুয়েডরের পয়েন্টও সমান ২৫। তবে গোল ব্যবধানে পিছিয়ে আনচেলত্তির দল। আর সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দল:

গোলকিপার: আলিসন, বেন্তো, উগো সোসা।

ডিফেন্ডার: আলেক্সান্দ্রো রিবেইরো, আলেক্সান্দ্রো, কাইও এনরিকে, দগলাস সান্তোস, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালহায়েস, মার্কিনিয়োস, ভান্দেরসন, কার্লোস ওয়েসলি।

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, জোয়েলিন্তন, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রাফিনিয়া ও রিচার্লিসন।

১৯৮৬ বিশ্বকাপে মারাদোনা ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ গোল করেছিলেন যে জার্সি পরে, ২০২২ সালের এক নিলামে সেই জার্সি বিক্রি হয়েছিল ৭১ লাখ পাউন্ডে। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ১১৮ কোটি...
পথটা কঠিন হলেও, আর্জেন্টিনাকে অনুপ্রেরণা দিচ্ছে ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস। এই দুই দলের অতীত পরিসংখ্যানই বলছে, এবার বিশ্বকাপ জিতবে লিওনেল স্কালোনির দল!
৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের আরেকটি বিশ্বকাপ শেষ হয়েছে হতাশা দিয়ে। ২০০২ সালে জার্মানিকে হারিয়ে সর্বশেষ শিরোপা জেতার পর সেলেসাওরা আর বিশ্বমঞ্চের সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরতে পারেনি। এবার কার্লো...
বিশ্বকাপের ইতিহাসে ঘুরে দাঁড়ানোর এক মহাকাব্য রচনা করে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। বুধবার রাউন্ড অব ১৬-এ মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও মাত্র ১৪ মিনিটের ব্যবধানে ৩টি গোল করে নাটকীয়...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর