আনচেলত্তিও জানিয়ে দিলেন, ব্রাজিলে নেইমারের অধ্যায় শেষ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম

সর্বশেষ বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পরপরই জাতীয় দলকে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। নেইমার জানিয়েছিলেন, সব শেষ হয়ে গেছে। এবার নেইমারের সেই অবসরের ইঙ্গিতই নিশ্চিত করলেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল কোচ জানিয়েছেন, ব্রাজিলের জার্সিতে নেইমারকে আর দেখা যাবে না। একই সঙ্গে ব্রাজিল দলকে নতুনরূপে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন আনচেলত্তি।

সিএনএন এসপোর্তেসকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘তার (নেইমারের) মানের কারণে সে জাতীয় দলে থাকার যোগ্য ছিল। নেইমার ইতোমধ্যেই নিশ্চিত করেছে, সে আর জাতীয় দলে ফিরতে চায় না। নেইমারের জায়গা পূরণ করা সম্ভব নয়, কারণ সে অসাধারণ ও অনন্য প্রতিভার একজন খেলোয়াড়। সে এমন একজন, যার কোনো বিকল্প নেই।’

নেইমার অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির পর আনচেলত্তি এখন জাতীয় দলকে নতুন করে সাজানোর দিকে মনোযোগ দিচ্ছেন। ব্রাজিল কোচ তাঁর লক্ষ্যের কথাও জানিয়েছেন। আনচেলত্তির লক্ষ্য একটাই, ২০৩০ বিশ্বকাপের আগেই এমন একটি নতুন প্রজন্ম তৈরি করা, যারা ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে নিয়ে যেতে পারবে।

সাম্প্রতিক দল নির্বাচনের মধ্যেই এই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। অভিজ্ঞ অনেক ফুটবলারকে বাদ দিয়ে তরুণ প্রতিভা ও ঘরোয়া লিগের উদীয়মান খেলোয়াড়দের সুযোগ দিচ্ছেন আনচেলত্তি। আগামী চার বছরের পরিকল্পনা নিয়ে আনচেলত্তি বলেন, ধাপে ধাপে এগিয়ে তরুণদের ওপরই এখন বেশি গুরুত্ব দিতে হবে।

এ প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেছেন, ‘আমাদের ধাপে ধাপে এগোতে হবে। এখন আমাদের নজর দিতে হবে ভবিষ্যতের তরুণ খেলোয়াড়দের দিকে— যারা ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্মেছে। ২০০৮ সালে জন্ম নেওয়া কিছু প্রতিভাবান খেলোয়াড়ও আছে, যারা এখনো নিয়মিত খেলছে না, কিন্তু ভবিষ্যতে খেলতে পারবে।’

আনচেলত্তি আরও বলেছেন, ‘তাদের বয়স বিবেচনায় নিয়ে এবং সেটিকে সম্মান করেই এখন তাদের সুযোগ দেওয়ার সময়। এটা সত্যি যে, একজন খেলোয়াড় ৩৬ বা ৩৭ বছর বয়সেও খুব ভালো খেলতে পারে। তবে এখন সময় এসেছে তরুণদের অগ্রাধিকার দেওয়ার।’

২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই যে প্রস্তুত হচ্ছে ব্রাজিল, আনলেত্তির দল ঘোষণা তেমন ইঙ্গিতই দিচ্ছে। এর আগে সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল কোচের ঘোষিত ২৬ সদস্যের দলে ছিল চমকের...
চলতি মৌসুমে এমএলএসে মায়ামির ৮ম, ১১তম, ২০তম, ৩১তম ও ৩৩তম ম্যাচে হলুদ কার্ড দেখেন মেসি। পাঁচ ম্যাচে হলুদ কার্ড দেখলেও, এমএলএসের একটি বিশেষ নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় টানা পাঁচ ম্যাচ হলুদ বা লাল কার্ড...
এ ম্যাচে রোনালদোর হ্যাটট্রিক ছিল ‘পারফেক্ট’ হ্যাটট্রিক। রোনালদো প্রথম গোলের দেখা পেয়েছেন ম্যাচের ৬৬ মিনিটে। তখন পর্যন্ত ২-২ সমতায় ছিল ম্যাচ। বাঁ প্রান্ত থেকে জোয়াও ফেলিক্সের বাড়ানো বলে বাঁ পায়ের...
লিটনের শারীরিক অবস্থার আপডেট দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ডান কনুইয়ে চোট পেয়েছেন লিটন। এখন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নেপালের পর এবার হিমবাহ ধসের সাক্ষী হলো ভুটান। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুটানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গাসা জেলার শিনতাফু হ্রদে হিমবাহের পানি উপচে দেখা দিয়েছে আকস্মিক বন্যা।
ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। আজ শুক্রবার চামোলি জেলার জ্যোতির্মঠ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন দিতে ব্যাংক থেকে বাড়তি ঋণ নিচ্ছে সরকার। ডাকা হয়েছে ট্রেজারি বন্ডের নিলামও। এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছে কেন্দ্রীয় ব্যাংক। তবে অর্থনীতিবিদদের...
দেশের বাজারে সোনার ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
লোডিং...

এলাকার খবর