দেশের ‘বিচারে’ আস্থা না পেয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইছে তারা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ এএম

আন্তর্জাতিক বিরতি শেষে গতকাল শনিবার রাতে লা লিগায় খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। বিরতির আগে লিগে নিজেদের প্রথম তিন ম্যাচে জিতেছে শাবি আলোনসোর দল। বিরতির পরও জয়রথ অব্যাহত রাখল মাদ্রিদ।

গতকাল রেয়াল সোসিয়েদাদের মাঠে গিয়ে ২-১ ব্যবধানে জয় আদায় করেছেন আলোনসোর শিষ্যরা। মাদ্রিদের হয়ে গোল দুটি করেছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্দা গুলাশ।

চলতি মৌসুমে লা লিগায় একমাত্র দল হিসেবে সবগুলো ম্যাচ জিতল মাদ্রিদ। কিন্তু এরপরও ম্যাচ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন দলটির কোচ আলোনসো। বিশেষ করে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝেড়েছেন মাদ্রিদের এ স্প্যানিশ কোচ। ওদিকে রেফারিদের এমন সিদ্ধান্ত একসঙ্গে করে ফিফার কাছে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে রেয়াল মাদ্রিদ। ইএসপিএনের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

ম্যাচের শুরুর দিকে এমবাপ্পের গোলে মাদ্রিদ এগিয়ে যাওয়ার পর ৩২ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিন হাউসেন। রেফারি হেসুস গিল মানসানোর ব্যাখ্যা অনুযায়ী, মাদ্রিদের ডিফেন্স লাইনের শেষজনকেও পেরিয়ে আক্রমণভাগে ফাঁকায় ছিলেন মিকেল ওইয়াসাবাল। সোসিয়েদাদ স্ট্রাইকারকে ফেলে দেওয়ায় সরাসরি লাল কার্ড দেখেন হাউসেন। তবে রেফারির এ ব্যাখ্যা পছন্দ হয়নি আলোনসোর।

ম্যাচের বাকিটা সময় ১০ জন নিয়ে খেললেও দাপট অব্যাহত রাখে মাদ্রিদ। একজন কম নিয়েও বিরতির একটু আগে এমবাপ্পের সহায়তায় স্কোরলাইন দ্বিগুণ করেন আর্দা গুলাশ। অবশ্য গুলাশ আরও একবার জালে বল জড়িয়েছিলেন। সেবার বক্স থেকে কাটব্যাকে বল বানিয়ে দিয়েছিলেন এমবাপ্পে। তবে ম্যাচের দ্বিতীয় মিনিটে ওই ঘটনায় আক্রমণের শুরুতে এমবাপ্পে অফসাইড পজিশনে ছিলেন বলে গোলটি বৈধতা পায়নি।

সেবার না হলেও বিরতির আগে গুলাশের গোলের জন্য ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধে আর গোল আদায় করতে পারেনি শাবির দল। উল্টো ৫৪ মিনিটে সোসিয়েদাদের একটি আক্রমণে বক্সের ভেতর কারভাহালের হাতে বল লাগলে পেনাল্টি পায় সোসিয়েদাদ। স্পটকিকে ব্যবধান কমান (২-১) ওইয়াসাবাল। শেষ দিকে দুদল আর কোনো গোল না পেলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মাদ্রিদ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাউসেনের ওই লাল কার্ড নিয়ে অসন্তুষ্টি জানাতে ভোলেননি আলোনসো। মাদ্রিদ কোচ বলেছেন, ‘আমার কাছে ওটা হলুদ কার্ডের মতো মনে হয়েছে। (এদের) মিলিতাও কাছাকাছিই ছিলেন। বলটাও (ওইয়াসাবালের) নিয়ন্ত্রণে ছিল না। সেখান থেকে গোলপোস্ট তখনো ৪০ মিটার দূরে। এটা আমার ব্যাখ্যা। রেফারির ব্যাখ্যা অন্যরকম, ভিএআরের ব্যাখ্যাও আলাদা।’

মাদ্রিদ কোচ যোগ করেন, ‘আমি ব্যাখ্যা চেয়েছিলাম, কিন্তু সেটা আমাকে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। সেটা বাদ দেওয়া যাক… আনোয়েতায় ম্যাচ জেতা এমনিতেই কঠিন, সেটা আজ আরও কঠিন ছিল।’

সর্বশেষ দলবদলে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এ নিয়ে দুবার লাল কার্ড দেখলেন হাউসেন। ২০ বছর বয়সী এ স্প্যানিশ সেন্টার ব্যাকের গতকালের লাল কার্ড নিয়ে আলোনসো আরও জানিয়েছেন, ম্যাচের ফল নিয়ে হাউসেন সন্তুষ্ট থাকলেও রেফারির ওমন সিদ্ধান্তে ‘রাগান্বিত’ ছিলেন। তবে আলোনসো এটাও স্বীকার করেছেন, চাইলে ফাউলটা এড়ানো যেত। এরপরও লাল কার্ডের শাস্তি মানতে পারছেন না মাদ্রিদ কোচ।

আলোনসো বলেছেন, ‘যখন (রেফারির) স্পষ্ট ভুল হয়, আমি চাই ভিএআর সেটাতে হস্তক্ষেপ করুক। আমি রেফারিকে নিয়ে একতরফা আলোচনা করতে চাই না… এটা (লাল কার্ড) ম্যাচে বড় প্রভাব ফেলেছিল।’

হাউসেনকে লাল কার্ড দেখানোয় ম্যাচ শেষে রেফারির সঙ্গে লম্বা সময় ধরে সেটি নিয়ে কথা বলেন আলোনসো। ছবি: রয়টার্স

ম্যাচের শেষ বাঁশি বাজার পর মাঠে রেফারির সঙ্গে দাঁড়িয়ে আলোনসোকে লম্বা সময় দাঁড়িয়ে আলোচনা করতে দেখা যায়। সে প্রসঙ্গে আলোনসো বলেছেন, ‘আমরা তাঁর ব্যাখ্যা নিয়ে কথা বলছিলাম। সেটা আমাকে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি। তবে আর কিছু করার নেই। দেখা যাক, অন্য কোনো ব্যাখ্যা আমাকে সন্তুষ্ট করতে পারে কি না।

ওই লাল কার্ড নিয়ে এমবাপ্পে বলেছেন, ‘লাল কার্ডটা ম্যাচের গতি কিছুটা পাল্টে দিয়েছে। দল হিসেবে আমাদের বেশ ভুগতে হয়েছে। তবে তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরছি, সেটাই সন্তুষ্টির।’

ওদিকে রেয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল শনিবার জানিয়েছে, এই মৌসুমে রেফারিদের সিদ্ধান্তগুলো নিয়ে তারা একটি ডকুমেন্টারি (ডসিয়ার/নথি) বানাচ্ছে। শুধু চলতি মৌসুম নয়, আগের মৌসুমেও রেফারির সিদ্ধান্তগুলো এখানে অন্তর্ভুক্ত থাকবে। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, সেটা তারা (রেয়াল মাদ্রিদ) ফিফার কাছে পাঠাবে, যাতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা রেফারিদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত হয়।

অবশ্য গত কয়েকবছর ধরেই স্পেনে রেফারিংয়ের মান নিয়ে নিয়মিত অভিযোগ জানিয়ে আসছে রেয়াল মাদ্রিদ।

বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
চার বছর পর পর আসে বিশ্বকাপ ফুটবলের এক একটি আসর। বিশ্বকাপ মানেই ফুটবলের টানটান উত্তেজনা, চোখ ধাঁধানো গোল, আর বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকের আবেগ। এবারের ৪৮ দলের এই টুর্নামেন্টের ১০৪ ম্যাচের ১০০টি...
বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ। ২০০২ সালের পর প্রথমবার মুখোমুখি দুই হেভিওয়েট দল। কখনো সেমিতে না হারা আকাশী-নীলদের টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার লক্ষ্য। অন্যদিকে, ১৯৬৬ সালের পর...
ফিফা কেন ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে চায়, সেই ব্যাখ্যায় ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্বকাপের আয়োজনটা পুরো বিশ্বের সবার জন্য হওয়া উচিত। এটি শুধু ইউরোপ ও লাতিন আমেরিকার জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য।...
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর