আর্সেনাল-সিটি শিরোপা লড়াই

দৌড়ে পিছিয়ে দল, তবু তাঁর সোজা কথা- অনেক কিছুই ঘটতে পারে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম

অ্যানফিল্ডে গতকাল রোববার প্রিমিয়ার লিগে লিভারপুল-ম্যানচেস্টার সিটি ম্যাচে নাটকের কমতি ছিল না। যে নাটকের শেষে ২-১ ব্যবধানে ম্যাচ জিতেছে পেপ গার্দিওলার দল। একই সঙ্গে লিগের শীর্ষ দল আর্সেনালের (২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট) সঙ্গে পয়েন্ট ব্যবধান ৬ এ নামিয়েছে দুইয়ে থাকা ম্যান সিটি (২৫ ম্যাচে ৫০ পয়েন্ট)।

৭৪ মিনিটে দমিনিক সোবোসলাইয়ের দুর্দান্ত ফ্রি কিকে লিভারপুল এগিয়ে (১-০) গেলেও ১০ মিনিট পর সিটিকে সমতায় (১-১) ফেরান বের্নার্দো সিলভা। যোগ করা সময়েও নাটকীয়তা কম হয়নি। আর্লিং হলান্ডের পেনাল্টি গোলে সিটির এগিয়ে যাওয়ার পর শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে আরও একবার জালে বল জড়িয়েছিল গার্দিওলার দল। কিন্তু বল গোললাইন অতিক্রম করার আগে হলান্ডকে ফাউল করায় লাল কার্ড দেখেন সোবোসলাই। তাতে গোলটাও আর বৈধতা পায়নি।

এতে ২-১ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয় গার্দিওলার দলকে। গত ৮৯ বছরে এই প্রথম একই মৌসুমে লিগের দুই ম্যাচেই লিভারপুলকে হারালো ম্যান সিটি। তাতে শীর্ষ দল আর্সেনালের সঙ্গেও পয়েন্ট ব্যবধান কমলো সিটির। গার্দিওলা বিশ্বাস করেন, এখনো আর্সেনালকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে সিটির। এ প্রসঙ্গে সিটি কোচ জানিয়েছেন, মৌসুমের বাকি সময়টাতে অনেক কিছুই ঘটতে পারে।

গতকাল ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘আমরা (আর্সেনালের চেয়ে) ছয় পয়েন্ট পিছিয়ে আছি। এটা অনেক বড় ব্যবধান। কিন্তু (মৌসুমের বাকি সময়টাতে) অনেক কিছুই ঘটতে পারে। এই (লিভারপুল) ম্যাচে তিন পয়েন্ট পাওয়া দারুণ ব্যাপার।’

পরের অংশ গার্দিওলা আবারও যোগ করেন যে, ৬ পয়েন্ট ব্যবধান যেকোনো সময় কমে যেতে পারে। সিটি কোচে ভাষায়, ‘কে জানে, ৬ পয়েন্ট আর্সেনালের জন্য যথেষ্ট কি না। (প্রিমিয়ার লিগে বাকি থাকা) ১৩ ম্যাচ কিন্তু কম না। সেই সঙ্গে এফএ কাপ, কারাবাও কাপের ফাইনাল, মার্চে চ্যাম্পিয়নস লিগ… অনেকে চোটেও পড়তে পারে। অন্য দলগুলোও কিন্তু কিছু অর্জনের জন্যই খেলছে। কেউ ইউরোপীয় টুর্নামেন্টে জায়গা পেতে, কেউ অবনমন বাঁচাতে। যারা অবনমন এড়াতে চেষ্টা করছে, তাদের সঙ্গে ম্যাচগুলোও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা থাকে।’

গার্দিওলা আরও বলেন, ‘অভিজ্ঞতা বলে, ১৩ ম্যাচ মানে অনেকটা সময়। এই দৌড়টাও অনেক কঠিন। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সেখানে (শিরোপার দৌড়ে) থাকতে হবে আমাদের।’

নিজেদের ম্যাচে ভালো খেলার পাশাপাশি আর্সেনালের ভুলের দিকেও যে খেয়াল রাখতে হবে, সেটাও উল্লেখ করেছেন গার্দিওলা, ‘আমরা যেটা করতে পারি, আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলানো। আর ওরা যদি পা ফসকায় বা কোনো ভুল করে, সেটা কাজে লাগানো। ওদের (আর্সেনালের) ঘরের মাঠেও আমাদের ম্যাচ আছে। ওই ম্যাচে অবশ্যই ওদের হারাতে হবে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর