বর্ণবাদের শিকার হামজা, নালিশ জানাতে গিয়ে দেখলেন হলুদ কার্ড!

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে গতকাল শনিবার পোর্টসমাউথের কাছে ১-০ গোলে হেরেছে হামজা চৌধুরীর লেস্টার সিটি। এ হারে চ্যাম্পিয়নশিপ থেকে অবনমনের শঙ্কা আরও জোরাল হয়েছে হামজার দলের।

এমন ম্যাচে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বাংলাদেশি তারকা। গ্যালারি থেকে ‘বর্ণবাদী’ আক্রমণের শিকার হয়েছেন তিনি। রেফারির কাছে সেটি নিয়ে প্রতিবাদ জানাতে গেলে উল্টো হলুদ কার্ড দেখেছেন হামজা!

বিতর্কিত ঘটনাটি ঘটেছে ম্যাচের ৭১ মিনিটে। ততক্ষণে ১-০ ব্যবধানে এগিয়ে পোর্টসমাউথ। ম্যাচের শুরু থেকে খেলা হামজা চৌধুরীকে ওই সময় তুলে নেন কোচ লেস্টার কোচ গ্যারি রোয়েট। কিন্তু মাঠ ছাড়ার সময়ই অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন হামজা।

ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাঠ ছাড়ার সময় হামজাকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করেন বেশ কয়েকজন পোর্টসমাউথ সমর্থক। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্যালারির দিকে গিয়ে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন হামজা। এরপর ডাগ আউটের দিকে এগিয়ে যান তিনি।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ম্যাচ রেফারি সেখানে হস্তক্ষেপ করেন। হামজা ইশারায় তাঁর সঙ্গে ঘটে যাওয়া অপমানজনক ঘটনার কথা বোঝানোর চেষ্টা চালান। কিন্তু সেদিকে নজর না দিয়ে রেফারি হামজাকে হলুদ কার্ড দেখান। রেফারির এমন সিদ্ধান্তে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন হামজা। পরে তিনি কোচিং স্টাফের এক সদস্যকে সরিয়ে ডাগআউটের বেঞ্চে বসে পড়েন। এ সময় হামজার চোখেমুখে রাগ-ক্ষোভ ও হতাশা স্পষ্ট ছিল।

হামজার এমন অভিজ্ঞতার ম্যাচে হেরে যাওয়ায় চ্যাম্পিয়নশিপে টিকে থাকাই দায় হয়ে পড়েছে লেস্টারের। প্রতিযোগিতার ৪৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে এখন টেবিলের ২৩ নম্বরে হামজার দল। অবনমন এড়াতে চাইলে টেবিলের অন্তত ২১ নম্বরের মধ্যে থাকতে হবে লেস্টারকে।

বর্তমানে ৪৪ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ২১ নম্বরে আছে ব্ল্যাকবার্ন রোভার্স। দলটির হাতে আর দুই ম্যাচ আছে। আর ২০ নম্বরে থাকা ওয়েস্ট ব্রোমউইচের পয়েন্টও সমান ৪৯ (৪৩ ম্যাচে)। এ দুটি দল যদি আর অন্তত ২ পয়েন্ট করেও পায়, লেস্টার হাতে থাকা পরের ৩ ম্যাচ জিতলেও লাভ হবে না। নেমে যেতে হবে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর