ইরানের বদলে বিশ্বকাপ খেলা নিয়ে নিজেদের অবস্থান জানাল ইতালি 

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩১ পিএম

ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা যখন কাটছে না তখন অদ্ভূত প্রস্তাব দিয়ে বসেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জাম্পোলি। ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে সেখানে ইতালিকে নেওয়ার সুপারিশ করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান জাম্পোলি।

তবে এমন মন্তব্যের পর নিজেদের অবস্থান জানিয়েছে ইতালি। দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি বলেছেন, তার দেশের পক্ষে ইরানের জায়গায় বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তাবটি ‘উপযুক্ত নয়’। সেই সঙ্গে তিনি ইরানের বদলে বিশ্বকাপ খেলার ধারণা পুরোপুরি নাকচ করেছেন। 

গত বুধবার ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি প্রস্তাব দিয়েছিলেন যে গত মাসের প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হারের পরও ইতালিকে দ্রুত বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা উচিত। জাম্পোলি বলেন, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ইরানের জায়গা নিতে পারে এবং তাদের ‘যোগ্যতা আছে এই অন্তর্ভুক্তিকে সমর্থন করার।’ তবে এই বিশেষ দূতের প্রস্তাবে পানি ঢেলে দিয়েছেন ইতালির ক্রীড়ামন্ত্রী আবোদি। তিনি বলেছেন, ফুটবলের এই বড় আসরটি অবশ্যই মেধাভিত্তিক হওয়া উচিত।

স্কাই নিউজকে ইরানের বদলে ইতালির বিশ্বকাপ খেলার আলোচনা নিয়ে আবোদি বলেন, ‘২০২৬ বিশ্বকাপের জন্য ইতালির সম্ভাব্য পুনরায় যোগ্যতা অর্জন- যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত পাওলো জাম্পোলি ফিফার কাছে প্রস্তাব করেছেন, প্রথমত এটি সম্ভব নয় এবং দ্বিতীয়ত উপযুক্ত নয়। কোনটা আগে তা আমি জানি না। যোগ্যতা মাঠেই নির্ধারিত হয়।’ 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে। তাদের লস অ্যাঞ্জেলেসে দুটি এবং সিয়াটলে একটি গ্রুপ ম্যাচ খেলার কথা রয়েছে। যদিও তারা সহ-আয়োজক মেক্সিকোতে ম্যাচ সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল কিন্তু ফিফা তা আমলে নেয়নি।

গত মাসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ইরান বিশ্বকাপে থাকবে। যদি ইরানের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তবু ইতালিকে তাদের পরিবর্তে নেওয়ার কোনো স্পষ্ট যুক্তি নেই। তবে যোগ্যতা অর্জন না করা এশিয়ার পরবর্তী সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী দল হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হতে পারে।

ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
সর্বশেষ বিশ্বকাপেই রোনালদোর মধ্যে বয়সের ছাপ দেখা গেছে। বৈশ্বিক টুর্নামেন্টে নিজেকে খুব একটা মেলেও ধরতে পারেননি তিনি। এতে রোনালদোর অবসর নিয়েও আলোচনা শুরু হয়। রোনালদো নিজেও বিশ্বকাপের পর অবসরের কথা...
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করতে সেই ম্যাচে বড় উদ্যোগ নিতে যাচ্ছে আর্জেন্টিনা। কাতারে ২০২২ বিশ্বকাপজয়ী সব খেলোয়াড়কেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে এএফএ। যারা মেসিকে বিশ্বকাপ এনে দিতে পাশে...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর