২০৩০ বিশ্বকাপ সামনে রেখে স্কালোনিকে নিয়ে সুখবর আর্জেন্টিনার

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর ঘোষণার পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানান লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন কি না, সেটা নিয়ে সংশয় ছিল তাঁর। তবে সেই সংশয় কেটে গেছে। আর্জেন্টিনার ডাগআউটে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দেখা যেতে পারে স্কালোনিকে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম তেইসে স্পোর্তস এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

ওই প্রতিবেদন অনুসারে, নভেম্বরের ফিফা উইন্ডোতে উরুগুয়ে এবং কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই সময়ই স্কালোনির সঙ্গে চুক্তি সেরে ফেলার কথা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)।

তবে নতুন চুক্তির মেয়াদ ও শর্তে একটি বিশেষ বিষয়ের কথা উল্লেখ করেছে তেইসে স্পোর্তস। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ হবে দুই বছরের। সেই হিসেবে ২০২৮ সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন স্কালোনি। কিন্তু চুক্তিতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। এবং সেই মেয়াদ বাড়বে স্বয়ংক্রিয়ভাবেই। অর্থাৎ ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারেন স্কালোনি।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দুই পক্ষই এই চুক্তিতে সম্মত হয়েছে এবং নভেম্বরের ফিফা উইন্ডোতেই আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হবে।

তবে শুধু স্কালোনিকে একা নয়, তাঁর পুরো কোচিং স্টাফকেই ধরে রাখতে চায় আর্জেন্টিনা। এই কোচিং প্যানেলের অধীনেই ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা ও একই বছরের বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। পাশাপাশি চলতি বছরের বিশ্বকাপে রানার্সআপ হয়েছে আলবিসেলেস্তেরা।

এএফএ পুরো কোচিং স্টাফকে রাখতে চাইলেও সহকারী কোচ ওয়াল্টার সামুয়েলকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। এর আগে তিনি জানিয়ছিলেন, অন্য দলের প্রধান কোচ হতে চান। তবে তাঁকে স্কালোনির সঙ্গে দায়িত্ব চালিয়ে যেতে রাজি করানোর চেষ্টা চলছে।

ইংলিশ ক্লাবটিতে রোনালদো অধ্যায়ের শেষ দিকে কোচ ছিলেন এরিক টেন হাগ। দায়িত্ব পালনের সময়ে বিভিন্ন সময় রোনালদোর সঙ্গে টেন হাগের বিরোধের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার এ ডাচ কোচ নিজেও স্বীকার করেছেন, রোনালদোর...
রোনালদোকে কেন এত কম শাস্তি দিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন? ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করেই রোনালদোকে এমন শাস্তি দেওয়া হয়েছে। তাঁর শাস্তি কমানোর পেছনে...
ভোটের ব্যবধান কম-বেশি হওয়ার পেছনে প্রভাব ফেলছে ভোটের খরচ। প্রতিটি ভোট দিতে একজন সমর্থককে দিতে হচ্ছে ১ ইউরো (প্রায় ১৩৮ টাকা)। একজন সমর্থক চাইলে অর্থ খরচ করে একাধিকবার ভোট দিতে পারবেন। আবার একই...
তা হঠাৎ কেন ফিফা সভাপতি ঢাকায় এলেন? ইনফান্তিনোর এই ঢাকায় আগমন কোনো আনুষ্ঠানিক সফর নয়। মূলত মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট নেই। সে কারণে ঢাকায় ট্রানজিট নিয়েছেন তিনি। ফিফা...
ফ্রান্সে চলমান আন্দোলন নিয়ে বাজে মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতাদের প্রতি ক্ষোভ জানিয়েছেন প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁ। বিক্ষোভের নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও এআই দিয়ে...
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে এ হত্যাকাণ্ড হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 
ব্যাটম্যান ইউনিভার্সে ক্লেফেইস এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। চেহারা বদলে হতে পারে অন্য মানুষ! ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয় সংকট ও শারীরিক রূপান্তরের মতো বিষয়গুলো...
শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১৬...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর