ছুরি-কাঁচির নিচে যাচ্ছেন রেয়াল তারকা, বিশ্বকাপের আগে আরও একজন হারাল ব্রাজিল

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১২ পিএম

বিশ্বকাপের আগে ব্রাজিলিয়ান সমর্থকদের একের পর এক খারাপ সংবাদ যেন থামছেই না। কদিন আগে এস্তেভাও উইলিয়ানের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার খবর এসেছিল। এবার সেই রেশ না কাটতে ছিটকে গেছেন আরেক তারকা এদের মিলিতাও। 

২৩ এপ্রিল রেয়াল মাদ্রিদ জানিয়েছিল চলতি মৌসুমে এই ডিফেন্ডারকে আর দেখা যাবে না। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন মিলিতাও। তবে তখনো বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি এই ডিফেন্ডারের। মাদ্রিদের সূত্রের বরাত দিয়ে সে সময় রয়টার্স জানিয়েছিল, প্রায় চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে মিলিতাওকে। ফলে লস ব্লাঙ্কোসদের জার্সিতে চলতি মৌসুমে আর খেলতে দেখা না গেলেও বিশ্বকাপের আগে ফেরার সম্ভাবনা ছিল।

কিন্তু এবার স্পেনের রেডিও অনুষ্ঠান ‘তিয়েম্পু দে হুয়েগো দে কোপ’-এর প্রতিবেদন জানিয়েছে, রেয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার ছুরি কাঁচির নিচে (অস্ত্রোপচার করাতে) যাচ্ছেন।

আলাভেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং অস্বস্তির কারণে মিলিতাও মাঠ ছাড়েন। পরে মাদ্রিদের মেডিকেল টিম জানায়, তার বাম পায়ের বাইসেপস ফেমোরিস মাংসপেশিতে চোট লেগেছে।

বর্তমানে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার চিকিৎসা ও পরামর্শ নিচ্ছেন। পুনরায় চোট পাওয়ার সম্ভাবনা কমানোর জন্যই মিলিতাও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। অস্ত্রোপচারের পর সুস্থ হতে প্রায় চার থেকে পাঁচ মাস সময় লাগবে। ফলে এই ডিফেন্ডার ২০২৬/২৭ মৌসুমের শুরুতে মাঠে ফিরতে পারেন।  

অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর