রাফিনিয়ার চোটের যে অবস্থা, কবে মাঠে ফিরছেন এই ব্রাজিলিয়ান?

আপডেট : ২১ জুন ২০২৬, ১০:০০ পিএম

চোটের কারণে ব্রাজিলের একাধিক তারকা খেলোয়াড় স্কোয়াডেই জায়গা পাননি। উইলিয়ান, মিলাতাওদের মতো তারকদের ছাড়া বিশ্বকাপ খেলতে আসা ব্রাজিল এবার আরেকটি ধাক্কার সামনে। ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়া ডান উরুর পেশিতে চোট পাওয়া গ্রুপ পর্বের ম্যাচে আর খেলতে পারবেন না।

হাইতির বিপক্ষে জয়ের ম্যাচে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয় তাকে। অনেকেই ধারণা করছেন, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে এই বার্সেলোনা তারকা। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনও রাফিনিয়ার মাঠে ফেরার নির্দিষ্ট সময়সীমা জানায়নি।

তবে ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো এসপোর্তে জানিয়েছে, পুনর্বাসনের সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে রাফিনিয়া দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে বিশ্বকাপের সম্ভাব্য শেষ ষোলোর ম্যাচে মাঠে ফিরতে পারেন।

সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, রাফিনিয়াকে দ্রুত সুস্থ করে দলে ফেরানোর লক্ষ্যেই বিশেষ চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচি চালানো হচ্ছে।

আগামী ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের পরবর্তী ম্যাচ। সেই ম্যাচে রাফিনিয়াকে পাওয়া যাচ্ছে না তা নিশ্চিত। তবে নকআউট পর্বে এই তারকাকে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
সর্বশেষ বিশ্বকাপেই রোনালদোর মধ্যে বয়সের ছাপ দেখা গেছে। বৈশ্বিক টুর্নামেন্টে নিজেকে খুব একটা মেলেও ধরতে পারেননি তিনি। এতে রোনালদোর অবসর নিয়েও আলোচনা শুরু হয়। রোনালদো নিজেও বিশ্বকাপের পর অবসরের কথা...
মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করতে সেই ম্যাচে বড় উদ্যোগ নিতে যাচ্ছে আর্জেন্টিনা। কাতারে ২০২২ বিশ্বকাপজয়ী সব খেলোয়াড়কেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে এএফএ। যারা মেসিকে বিশ্বকাপ এনে দিতে পাশে...
নেইমার অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির পর আনচেলত্তি এখন জাতীয় দলকে নতুন করে সাজানোর দিকে মনোযোগ দিচ্ছেন। ব্রাজিল কোচ কোচ তাঁর লক্ষ্যের কথাও জানিয়েছেন। আনচেলত্তির লক্ষ্য একটাই, ২০৩০ বিশ্বকাপের আগেই এমন...
আসন্ন জলবায়ু সম্মেলন কপ ৩১-এ বাংলাদেশের প্রস্তুতি ও অগ্রাধিকার নির্ধারণের লক্ষ্যে জলবায়ু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর