রোনালদোর বোনের দাবি

বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন রোনালদো

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম

ক্রিস্টিয়ানো রোনালদো ঠিক কবে থামবেন? বয়স ৪১ ছাড়িয়েছে। পর্তুগালের জার্সিতে খেলছেন ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এই বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন, নাকি খেলবেন ২০৩০ বিশ্বকাপেও? 

এ নিয়ে নানান গুঞ্জন চললেও গত জুনে ইতালির বিখ্যাত সাংবাদিক ফাব্রিসিও রোমানোর সঙ্গে আলাপকালে ২০৩০ বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি রোনালদো। পর্তুগালের কোচ মার্তিনেসও একবার জানিয়েছেন, রোনালদো চাইলে ক্যারিয়ারের সপ্তম বিশ্বকাপ খেলতে পারে। 

তবে এবার ভিন্ন দাবি করেছেন রোনালদোর বোন কাতিয়া আভেইরো। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে পর্তুগিজ মিডিয়া স্পোর্ত টিভির সঙ্গে আলাপকালে আভেইরো দাবি করেন, চলতি বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন রোনালদো। 

টরেন্টোতে স্টেডিয়ামে যাওয়ার সময় আভেইরোর কাছে জানতে চাওয়া হয়, রোনালদো কি পর্তুগালের জার্সিতে ২০২৮ ইউরো খেলবেন? এমন প্রশ্নের জবাবে রোনালদোর বোন বলেন, ‘আমি যতদূর জানি, আপনারা বিদায় বলার প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। কারণ আমার বিশ্বাস, এটাই (২০২৬ বিশ্বকাপ) রোনালদোর লাস্ট ডান্স। তাই যতটা পারেন, ওকে উপভোগ করেন।’

আভেইরো যোগ করেন, ‘আমি বলছি না যে ও (রোনালদো) আজকেই অবসর নেবে। তবে বিদায়টা খুব শিগ্‌গিরই বলবে। আমি সত্যিই বিশ্বাস করি, এটাই (বিশ্বকাপ) ওর বিদায়ী অধ্যায়। তাই ওকে বেশি বেশি উপভোগ করুন। কারণ ওর মতো কাউকে খুঁজে পাওয়া অনেক কঠিন হবে।’

তা রোনালদো কি শুধু জাতীয় দল থেকে অবসর নেবেন, নাকি পেশাদার ক্যারিয়ারেরও ইতি টানবেন? এমন প্রশ্নের জবাবে রোনালদোর বোন বলেছেন, ‘আমি শুধু পর্তুগাল জাতীয় দলের কথা বলছি। আমার কাছে থাকা নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতেই বলছি, আমি মনে করি এটাই ওর লাস্ট ডান্স। তাই চলুন, এটাকে ঠিকঠাক উপভোগ করি।’

রোনালদোর বোন যা-ই বলুক, রোনালদো অবশ্য সরাসরি কোনো উত্তর দেননি। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর অবসর নিয়ে জানতে চাইলে পর্তুগিজ মহাতারকা বলেছেন, ‘আমি কোনো বেপরোয়া সিদ্ধান্ত নেই না। সিদ্ধান্ত নেব টুর্নামেন্ট শেষে, এখনই নয়।’

উল্লেখ্য, ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে রোনালদোদের প্রতিপক্ষ স্পেন। 

কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
নিজের শাস্তির মাত্রা নিয়ে বিস্ময় প্রকাশ করে পারেদেস বলেছেন, ‘এটা অতিরঞ্জিত মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, গাভিকে মোটে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অথচ সেই তো আমার বুকে ঘুষি মেরেছিল। যাই হোক,...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর