হলান্ডের নরওয়ের সামনে ইংল্যান্ড, লক্ষ্য প্রথম সেমিফাইনাল

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনলে নরওয়ে। শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে হলান্ডের দল। পরিসংখ্যানের বিচারে কেইন-বেলিংহামরা অনেক এগিয়ে থাকলেও, এবারের বিশ্বকাপে ডার্ক হর্স নরওয়ে। শেষ আটে ইংল্যান্ডের বিপক্ষে তাদের লড়াই শুরু রাত ৩টায়।  

আপডেট : ১১ জুলাই ২০২৬, ১২:১৪ পিএম

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনলে নরওয়ে। শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে হলান্ডের দল। পরিসংখ্যানের বিচারে কেইন-বেলিংহামরা অনেক এগিয়ে থাকলেও, এবারের বিশ্বকাপে ডার্ক হর্স নরওয়ে। শেষ আটে ইংল্যান্ডের বিপক্ষে তাদের লড়াই শুরু রাত ৩টায়।  

জয়ের ধারায় রয়েছে ইংল্যান্ড। শেষ সাত ম্যাচের ছয়টিতে জয় পেয়েছে। তবে বৈশ্বিক মঞ্চে ইউরোপীয় কোনো দলের মুখোমুখি হলেই ইংল্যান্ড ভেঙে পড়ে। বিশ্বকাপে তাদের শেষ ছয়টি নকআউট বিদায়ের মধ্যে পাঁচটিই এসেছে ইউরোপীয় দলগুলোর কাছে, যার মধ্যে রয়েছে শেষ টানা তিন আসর।

এবার নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড। হলান্ডের নরওয়ে আসরের ডার্ক হর্স। ব্রাজিলকে বিদায় করে সামর্থ্যের জানান দিয়েছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে নরওয়ের সাম্প্রতিক রেকর্ড ভালো না। শেষ চার দেখায় তারা কোনো গোলই করতে পারেনি ইংলিশদের বিপক্ষে। এছাড়া বিশ্বকাপে কখনো কোনো ইউরোপীয় দলকে হারাতে পারেনি নরওয়ে। এই রেকর্ডটাও অস্বস্তির।

নরওয়ে হেড কোচ স্টেল স্লোবাকেন বলেন, ‘ইংল্যান্ডের সব পজিশনে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। তবে আমার কাছে গুরুত্বপূর্ণ নিজেদের খেলার স্বকীয়তা ধরে রাখা। বড় ম্যাচের আগে কিছুটা চাপে রয়েছে হালান্ডরা। তবে সেরাটা দেয়ার জন্য একটু চাপে থাকা ভালো।’ 

হ্যারি কেইন ও বেলিংহামের কল্যানে দারুন ছন্দে ইংল্যান্ড। আসরে ৬ গোল দিয়ে  আস্থার প্রতিদান দিচ্ছেন কেইন।  

অন্যদিকে নরওয়ের প্রধান শক্তি আর্লিং হালান্ড। বিশ্বকাপে এরই মধ্যে ৭ গোল তার।মেসি, এমবাপের সঙ্গে গোল্ডেন বুটের দৌড়ে আছেন হলান্ড।

কেইন ও হলান্ড ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। গোল করার ক্ষেত্রে তারাই যে দলের মূল ভরসা।

লাল কার্ড দেখায় এ ম্যাচে জ্যারেল কোয়ানসাকে পাবে না ইংল্যান্ড। চোটের কারণে ছিটকে গেছেন জর্ডান হেন্ডারসন। তবে রিস জেমস চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। তার খেলার সম্ভাবনা রয়েছে। 

নরওয়ে দলে কোনো ইনজুরি সমস্যা নেই। ভাইকিংরা ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে পুরোপুরি প্রস্তুত।

কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
নিজের শাস্তির মাত্রা নিয়ে বিস্ময় প্রকাশ করে পারেদেস বলেছেন, ‘এটা অতিরঞ্জিত মনে হচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, গাভিকে মোটে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অথচ সেই তো আমার বুকে ঘুষি মেরেছিল। যাই হোক,...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর