নাটকীয়তার পর ইতালির কোচ হলেন রবার্তো মানচিনি

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১০:৪৩ পিএম

ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়োগ নিয়ে নাটকীয়তার অবসান ঘটেছে। টানা তিন বিশ্বকাপ খেলতে না পারা দলটার দায়িত্বে দ্বিতীয় মেয়াদে ফিরছেন রবার্তো মানচিনি। মঙ্গলবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো বিষয়টি নিশ্চিত করে জানান, আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছেন ৬১ বছর বয়সী এই কোচ।

মানচিনির নিয়োগ নিশ্চিত করে মালাগো বলেন, ‘আমি মানচিনির সঙ্গে কথা বলছি, কারণ তিনিই ইতালির নতুন কোচ। এখন শুধু চুক্তিতে স্বাক্ষরের অপেক্ষা।’  

প্রথম মেয়াদের পর মাত্র তিন বছরের মাথায় ফের আজ্জুরিদের দায়িত্ব নিতে যাচ্ছেন মানচিনি। ২০২৩ সালে জাতীয় দলের কাঠামো নিয়ে তৎকালীন ইতালি ফুটবল ফেডারেশনের সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনার সঙ্গে মতবিরোধের জেরে বিতর্কিতভাবে পদত্যাগ করেছিলেন তিনি। এরপর দ্রুতই সৌদি আরব জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেন। 

মানচিনির প্রথম মেয়াদ ছিল ইতালির ফুটবলের অন্যতম সফল অধ্যায়। তার অধীনেই ২০২১ সালে ৫৩ বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে ইতালি।

মানচিনির নিয়োগের আগে ইতালিয়ান ফুটবলে টানা ৭২ ঘণ্টা ধরে নানা নাটকীয় ঘটনা ঘটে। সভাপতি মালাগোর নতুন নির্বাহী কমিটির পছন্দের প্রার্থী আন্দ্রেয়া পিরলোকে ঘিরে আপত্তি ওঠায় পুরো পরিকল্পনাই বদলে যায়।

পিরলোর রাশিয়ার একটি বড় বেটিং প্রতিষ্ঠানের বৈশ্বিক দূত হিসেবে কাজ করাকে কেন্দ্র করে অনেক সমালোচনা শুরু হয়। তার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন ইতালির একাধিক কর্মকর্তা। পরবর্তীতে ভেস্তে যায় পিরলোর নিয়োগ। সাবেক এই অধিনায়কের নিয়োগ বাতিল করায় ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল পরিচালক পাওলো মালদিনি এবং কৌশলগত উপদেষ্টা লিওনার্দো আরাউজো মাত্র ১৭ দিনের মাথায় পদত্যাগ করেন। 

এর আগে পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তিকেও ইতালি কোচ করার চেষ্টা করেছিল। এছাড়া নাপোলি ছাড়ার পর আন্তোনিও কন্তেও আলোচনায় ছিলেন। তবে শেষ পর্যন্ত সভাপতি মালাগোর দীর্ঘদিনের পছন্দের প্রার্থী মানচিনি পেলেন আজ্জুরিদের  দায়িত্ব।

 

ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
সর্বশেষ বিশ্বকাপেই রোনালদোর মধ্যে বয়সের ছাপ দেখা গেছে। বৈশ্বিক টুর্নামেন্টে নিজেকে খুব একটা মেলেও ধরতে পারেননি তিনি। এতে রোনালদোর অবসর নিয়েও আলোচনা শুরু হয়। রোনালদো নিজেও বিশ্বকাপের পর অবসরের কথা...
মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করতে সেই ম্যাচে বড় উদ্যোগ নিতে যাচ্ছে আর্জেন্টিনা। কাতারে ২০২২ বিশ্বকাপজয়ী সব খেলোয়াড়কেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে এএফএ। যারা মেসিকে বিশ্বকাপ এনে দিতে পাশে...
এমবাপ্পে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দুই মৌসুম পার হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পাননি। অন্যদিকে এমবাপ্পে প্যারিস ছাড়ার পরই তাঁর সাবেক ক্লাব পিএসজি দুবার ইউরোপ সেরা হয়েছে। এর...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর