আলভারেসকে নিয়ে আতলেতিকোর ‘নাটক’ বুঝতে পারছেন না ওলমো

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম

এরই মধ্যে পর্দা নেমেছে গ্রীষ্মকালীন দলবদলের। খুব করে চেয়েও হুলিয়ান আলভারেসকে দলে ভেড়াতে পারেনি বার্সেলোনা। কাতালান ক্লাবটি যে চেষ্টা চালায়নি, ব্যাপারটা এমন নয়। কিন্তু বার্সার কাছে আর্জেন্টাইন স্ট্রাইকারকে বিক্রি করতে রাজি হয়নি আতলেতিকো মাদ্রিদ।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বার্সার স্প্যানিশ তারকা দানি ওলমো। তিনি জানিয়েছেন, আলভারেসকে নিয়ে আতলেতিকো যে ধরনের ‘নাটক’ করেছেন, সেটা তাঁর বুঝে আসছে না।

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয় আতলেতিকো। এমনকি কাতালান ক্লাবটির সঙ্গে আলোচনায় বসতেও অস্বীকৃতি জানায়।

গত সপ্তাহে আতলেতিকো মাদ্রিদের সিইও মিগেল আনহেল হিল মারিন বলেছিলেন, আলভারেসকে তিনি ‘কখনোই’ বার্সার কাছে বিক্রি করবেন না। এর আগে আলভারেসের সঙ্গে বার্সেলোনা নাকি অবৈধভাবে যোগাযোগ করেছে— এমন অভিযোগে ফিফা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগও করেছিল আতলেতিকো।

এই প্রসঙ্গগুলো টেনে বুধবার নিজের শহর তেরাসায় এক অনুষ্ঠানে ওলমো বলেছেন, ‘আতলেতিকোর অবস্থানটা আমি বুঝতে পারছি না। আমাদের সবারই কিছু স্বপ্ন থাকে। হুলিয়ানও (আলভারেস) এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেছিল। সে নিজের স্বপ্ন পূরণের জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত এমন কিছু বাইরের পরিস্থিতি থাকে, যেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই এ নিয়ে আর কিছু বলার প্রয়োজন নেই।’

আলভারেসকে না পেলেও সদ্য সমাপ্ত দলবদলে ছয়জন খেলোয়াড়কে দলে নিয়েছে বার্সা। তাদের মধ্যে আছেন ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি ও গাব্রিয়েল জেসুস। তবে পুরো দলবদলের মৌসুমজুড়েই বার্সার সবচেয়ে বড় লক্ষ্য ছিলেন আলভারেস।

এর আগে সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছিল, আলভারেসও বার্সায় যেতে চেয়েছিলেন। এমনকি বার্সায় যোগ দেওয়ার আশায় আর্সেনালের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন তিনি। ট্রান্সফার উইন্ডোর শেষ পর্যন্ত কাতালান ক্লাবটিতে যাওয়ার অপেক্ষাতেই ছিলেন আলভারেস।

গত সপ্তাহেও বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা বলেছিলেন, আলভারেসকে দলে পাওয়ার আশা তারা এখনও ছাড়েননি। কিন্তু আতলেতিকো যে নিজেদের অবস্থান থেকে সরবে না, তা পরিষ্কার হয়ে যাওয়ার পর মঙ্গলবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নেয় বার্সা।

আলভারেসকে না পাওয়া প্রসঙ্গে ওলমো বলেছেন, ‘যেমনটা আগেও বলেছি, জীবন চলতেই থাকে। এটা থেমে থাকে না। আমাদের স্কোয়াডে যে প্রতিদ্বন্দ্বিতা আছে, সেটা নিয়েই আমরা দারুণ একটা মৌসুম কাটানোর আশা করছি। কারণ আমরা ভালোভাবে দল গুছিয়েছি।’

অবসর নিয়ে অনিশ্চয়তার কথা বলার পাশাপাশি ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে অতিরিক্ত বলে মনে করেন পারেদেস। এ প্রসঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, ‘এখন আপিল করা ছাড়া আর কিছু করার নেই। দেখি...
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রাম। চারদিকে হাওর, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামের অধিকাংশ নারী কিছুদিন আগেও স্যানিটারি ন্যাপকিনের...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর