অবসর নেওয়া মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

গত আগস্টের শেষ দিনে আচমকা আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিদায়ী বার্তায় সেদিন মেসি জানান, জাতীয় দলকে দেওয়ার আর কিছুই নেই তাঁর।

সেই অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই ম্যাচের দলে মেসিকে রেখেছেন স্কালোনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদন অনুসারে, আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ খেলবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসি শুধু ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটা খেলবে। ওই ম্যাচটা মূলত মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

 

প্রীতি ম্যাচের আর্জেন্টিনা দল:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসো, হেরোনিমো রুইয়ি।

ডিফেন্ডার: অগাস্তিন গিয়ায়ে, লেয়ান্দ্রো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা।

মিডফিল্ডার: এনসো ফের্নান্দেস, আলেক্সিক মাক-আলিস্তার, ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুইয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, নিকো পাস।

ফরোয়ার্ড: ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাতিয়াস সৌলে, জিউলিয়ানো সিমেওনে, নিকোলাস গনসালেস, জিয়ানলুকা প্রেসতিয়ান্নি, হোসে মানুয়েল লোপেস, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেস, লাওতারো মার্তিনেস ও লিওনেল মেসি।

মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করতে সেই ম্যাচে বড় উদ্যোগ নিতে যাচ্ছে আর্জেন্টিনা। কাতারে ২০২২ বিশ্বকাপজয়ী সব খেলোয়াড়কেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে এএফএ। যারা মেসিকে বিশ্বকাপ এনে দিতে পাশে...
ইংল্যান্ডের মাটিতে এখনো অ্যাশেজ জয়ের স্বাদ পাননি স্মিথ। সেটি শেষ পর্যন্ত অধরাই থেকে যেতে পারে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন স্মিথ। সেখানে ২০২৭ অ্যাশেজ নিয়ে তিনি...
নেইমার অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির পর আনচেলত্তি এখন জাতীয় দলকে নতুন করে সাজানোর দিকে মনোযোগ দিচ্ছেন। ব্রাজিল কোচ কোচ তাঁর লক্ষ্যের কথাও জানিয়েছেন। আনচেলত্তির লক্ষ্য একটাই, ২০৩০ বিশ্বকাপের আগেই এমন...
এই ৩ প্রতিপক্ষের মধ্যে বলিভিয়া তুলনামূলক আর্জেন্টিনার পরিচিত প্রতিপক্ষ। একই মহাদেশের হওয়ায় নিয়মিতই বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলে আর্জেন্টিনা। বলিভিয়া বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭৭ নম্বরে আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রাজধানীর বংশাল থানাধীন চানখারপুল কায়েতটুলি এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনিক চন্দ্র পাল নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক...
মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে চীন ও রাশিয়া। মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা মার্কিন কর্মকর্তার প্রকাশ্যে স্বীকার করার পরই পাল্টা প্রতিক্রিয়া জানায় চীন ও রাশিয়া।...
যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে রাজধানীর সড়কে হতাহতের সংখ্যা। সবচেয়ে বেশি ঝুঁকিতে সাধারণ পথচারী ও মোটরসাইকেল আরোহীরা। পাঁচটি ব্যস্ত এলাকাকে দুর্ঘটনার হটস্পট হিসেবে চিহ্নিত করে বিশেষজ্ঞরা বলছেন,...
লোডিং...

এলাকার খবর