ঢাকায় কেন এলেন ফিফা সভাপতি, বাফুফে সভাপতির সঙ্গে কী কথা হলো?

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম

হঠাৎ করেই আজ রোববার ঢাকায় পা রেখেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কো থেকে ভুটানে যাওয়ার পথে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে দেখা করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ অন্যান্য কর্মকর্তারা।

তা হঠাৎ কেন ফিফা সভাপতি ঢাকায় এলেন? ইনফান্তিনোর এই ঢাকায় আগমন কোনো আনুষ্ঠানিক সফর নয়। মূলত মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট নেই। সে কারণে ঢাকায় ট্রানজিট নিয়েছেন তিনি। ফিফা সভাপতির সঙ্গে আলোচনার পর বিষয়টি জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

বাফুফে সভাপতি বলেছেন, ‘এটা আনঅফিসিয়াল সফর, তাই অত বেশি আলোচনা হয়নি। তবে ভবিষ্যতে ফিফার সঙ্গে বাংলাদেশ যেন আরও বেশি কাজ করতে পারে, সেই ব্যাপারে আলোচনা হয়েছে।’

সম্প্রতি ফিফা আয়োজিত আসিয়ান কাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। ওই টুর্নামেন্টে বাংলাদেশ তিন ম্যাচেই হেরেছে। ইনফান্তিনো আসিয়ান কাপে বাংলাদেশের অভিজ্ঞতার ব্যাপারে জানতে চেয়েছেন। এ ব্যাপারে তাবিথ আউয়াল বলেছেন, ‘ফিফা সভাপতি জানতে চেয়েছিলেন, ফিফা আসিয়ান কাপে খেলার অভিজ্ঞতাটা কেমন ছিল? এরকম টুর্নামেন্ট আরো আয়োজন করলে বাংলাদেশ অংশ নেবে কিনা?’

এ ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ তো বটেই, ইউরোপিয়ান দলগুলোর সঙ্গেও খেলতে চায় বাংলাদেশ, এ ব্যাপারটিও ফিফা সভাপতিকে জানিয়েছেন তাবিথ আউয়াল। এছাড়া বাংলাদেশের ফুটবলের অগ্রগতি নিয়েও দুই পক্ষের বেশ কথা হয়েছে বলে জানান বাফুফে সভাপতি।

আগামী বছরের মার্চে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচন। সাম্প্রতিক নানান কর্মকাণ্ডে কিছুটা ব্যাকফুটে আছেন ইনফান্তিনো। অনেকের মতে, ফিফা সভাপতি ঢাকায় এসে ভোটের ব্যাপারে কোনো ইঙ্গিত দিতে পারেন। কিন্তু বাফুফে সভাপতি জানিয়েছেন, এ সফরে ওই বিষয়ে কোনো আলাপই হয়নি। এ প্রসঙ্গে তাবিথ আউয়ালের ভাষ্য, ‘আমরা এরকম ইলেকশন বা এরকম পলিটিক্স এইসবে নিয়ে আমরা কোনো কথা বলিনি। আমরা মূলত ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে আমরা কথা বলেছি।’

কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
রোনালদোর বোন যে জর্জ জেসুসকে বিশ্বাসঘাতক বলেছেন, এটা বোধহয় না বললেও চলে। কয়েকদিন আগে নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখেন জেসুস। ম্যাচের শেষদিকে ওয়ার্ম আপ করলেও এক মিনিটও খেলা হয়নি পর্তুগিজ...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর