সার্চ কমিটি করে ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার ভাবনা আছে: যুব ও ক্রীড়া উপদেষ্টা

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০১:৩৩ পিএম

কয়েকদিন ধরেই উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন। অন্যান্য সব সেক্টরের মতো ক্রীড়া ফেডারেশনগুলোতেও সংস্কারের দাবি উঠেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) যেমন কাজী সালাউদ্দিনসহ আরও কয়েকজন কর্মকর্তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন দেশীয় ফুটবলের সমর্থকদের একটি অংশ। তেমনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্যান্য বোর্ড পরিচালকদের পদত্যাগের দাবি তুলেছেন অনেকে।

এমন টালমাটাল পরিস্থিতি আজ রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ক্রীড়া খাতকে রাজনীতি মুক্ত করার কথা ভাবছেন তিনি। এর জন্য একটি সার্চ কমিটি করার ঘোষণাও দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেষ হাসিনার পদত্যাগের পর থেকে আওয়ামীপন্থি অনেক কর্মকর্তাকে ফেডারেশনে দেখা যাচ্ছে না। সে কারণে নিজ নিজ ফেডারেশনের বোর্ড মিটিংয়ে উপস্থিত হতে পারছেন না তারা। এ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেছেন, ‘বিভিন্ন ফেডারেশনগুলোতে অনেকেই অনুপস্থিত। তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

ক্রীড়া খাতে রাজনীতির প্রভাব নিয়ে অনেক গুঞ্জন শোনা যায় প্রায়ই। বাফুফে-বিসিবির মতো ফেডারেশনগুলোতে অনেকে বছরের পর বছর ধরে পদ আঁকড়ে রেখেছেন। এসব প্রথা ভাঙার আভাস দিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা, ‘স্পোর্টসকে রাজনীতি মুক্ত করার বিষয়ে আমাদের ভাবনা আছে। সেজন্য একটি সার্চ কমিটি করা হবে। ক্রীড়া ক্ষেত্রে যেসব অনিয়ম হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিসিবিসহ যে কোনো ফেডারেশনে যাতে একনায়কতন্ত্র চালু হতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে।’

সম্প্রতি বিসিবির সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপনের পদত্যাগের গুঞ্জন নিয়ে দেশের অনেক গণমাধ্যমে সংবাদ আসে। তবে এ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলে জানিয়েছেন আসিফ, 'বিসিবির ডিরেক্টর ও সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি। কিন্তু অফিসিয়ালি কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য আমি পাইনি। আমরা এই বিষয়ে আলোচনা করছি বিভিন্ন স্টেকহোল্ডার, ক্রিকেট সংগঠক ও সাবেক ক্রিকেটারদের সঙ্গে। এই বিষয়ে ভালো সমাধানে পৌঁছানোর জন্য।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
কিন্তু আসল ঘটনা কী? বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোনসের সঙ্গে ঠিক কী ঘটেছে, আর উজবেকিস্তান যাওয়ার ঠিক আগমুহূর্তে কেন এত ধোঁয়াশা? সত্যিই কি বরখাস্ত করা হয়েছে জোন্সকে? নাকি এর পেছনে আছে...
বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছেও এটি এখন পর্যন্ত দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন। জয়ের পর শান্ত বলেছেন, ‘যেকোনো ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এটি এখন পর্যন্ত আমাদের...
দুই দিনের সফরে আজ রোববার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর ঠাকুরগাঁওয়ে এটাই তাঁর প্রথম সফর।
রাজধানীতে পৃথক দুই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনির আখড়ায় প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম নামে এক ব্যবসায়ীকে গুলি করেছ দুর্বৃত্তরা। আর দারুস সালাম এলাকায় জেসমিন আক্তার নামে এক নারী...
প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তাদের শিল্পকর্মকে বাঁচিয়ে রাখার প্রত্যয়ে স্মরণসভা এবং দোয়া মাহফিল করেছে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস...
নেপালে বন্যা-ভূমিধসের ১০ম দিনে এক নারী ও এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর