আইফেল টাওয়ারের টুকরা দিয়ে বানানো সাধের পদক দুই মাসেই রঙ হারাল   

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পিএম

প্যারিস অলিম্পিকের পর্দা নামার দুই মাস হয়ে গেলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। প্রতিযোগিতা চলাকালেই পদকের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিভিন্ন দেশের অ্যাথলেটরা। এর মধ্যে ডেনমার্কের ব্যাডমিন্টন তারকা ভিক্তর অ্যাক্সেলসন রীতিমতো প্রমাণসহ হাজির হয়েছিলেন। ছেলেদের ব্যাডমিন্টনে (একক) টোকিওতে সোনা জেতার পর প্যারিসেও সে কীর্তির পুনরাবৃত্তি করেন ৩০ বছর বয়সী এ ডেনিশ তারকা।

দুই অলিম্পিকের স্বর্ণ পদক পাশাপাশি রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন ভিক্তর। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল, প্যারিসের চেয়ে চার বছর আগের টোকিও অলিম্পিকের পদক বেশি জ্বলজ্বল করছে। তুলনামূলক বিশ্লেষণে প্যারিসের পদকটিকেই ভিন্টেজ মনে হয়েছে।

সে ঘটনার দুমাস পর আবারও প্যারিস অলিম্পিকের পদকের মান নিয়ে প্রশ্ন সামনে এসেছে। এবার প্রশ্ন তুলেছেন হকিতে ব্রোঞ্জজয়ী ভারত দলের সদস্য হার্দিক সিং। তিনি অভিযোগ করেছেন, অলিম্পিকে পাওয়া পদকের রং ক্ষয়ে গিয়েছে।  

দ্য ঝুমরু পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক বলেছেন, ‘ওরা বলেছিল, পদকে আইফেল টাওয়ারের লোহার টুকরা আছে। আশা করি, ওটা সত্যি। ওদের একটাই কাজ ছিল, ভালো মানের পদক তৈরি করা। আমি তো সেটা দেখতে পাচ্ছি না। যাই হোক, আমার কোনও সমস্যা নেই। অলিম্পিক্সে পদক জেতা আমার জীবনের সেরা কীর্তি।’

অলিম্পিক পদক প্রথম হাতে নেওয়ার অনুভূতি কেমন ছিল? এমন প্রশ্নের জবাবে মজা করে হার্দিক বলেছেন, ‘এ ধরনের অনুভূতিতে আমি অভ্যস্ত।’ মজার ছলে এমনটা বললেও পরে যোগ করেছেন, ‘আমি অলিম্পিক রিংয়ের ট্যাটু করিয়েছি। তবে সেটা অসম্পূর্ণ অবস্থায় আছে। আশা করি পরেরবার স্বর্ণ জিতে সেটা (ট্যাটু) সম্পূর্ণ করব।’

অলিম্পিকে দেশকে সাফল্য এনে দিলেও হকিকে দেশের মানুষ তেমন গুরুত্ব দিচ্ছে না বলে কিছুটা হতাশাও প্রকাশ করেন হার্দিক। তিনি অভিযোগ করেন, হকি খেলোয়াড়দের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলেব্রিটি তথা ভাইরাল ব্যক্তিদের নিয়েই জনগণের আগ্রহ বেশি।

এর আগেও এ আক্ষেপের কথা জানিয়েছিলেন তিনি। কিছুদিন আগে আরেকটি পডকাস্টে হার্দিক বলেছিলেন, ‘বিমানবন্দরে এটা নিজের চোখে দেখেছি। হারমানপ্রীত (সিং), মানদ্বীপ (সিং), আমিসহ সেখানে আমাদের ৫-৬ জন ছিলাম। সেখানে (সামাজিক মাধ্যমে ভাইরাল) ডলি চা ওয়ালাও ছিলেন। মানুষজন তাঁর সঙ্গে সেলফি নিচ্ছিলেন। আর আমাদের চিনতেই পারেননি। আমরা (বিব্রত হয়ে) একজন আরেকজনের মুখ চাওয়া-চাওয়ি করছিলাম শুধু।’  

হারমানপ্রীত-মানদ্বীপদের অর্জন বোঝাতে গিয়ে হার্দিক বলেছিলেন, ‘হারমানপ্রীত দেড়শ-র বেশি গোল করেছে, মানদ্বীপ ১০০-র বেশি।’ এমন ক্যারিয়ারের পরেও দেশের মানুষ তাঁদের চেনেন না বলে আক্ষেপ থাকাটাই স্বাভাবিক হার্দিকের।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটে নিজের চতুর্থ ম্যাচেই ব্যাটিং তাণ্ডব চালালেন ভারতের বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ইনিংসে ১৪, ১৩ ও ১৫ রান করার পর জিম্বাবুয়ের বিপক্ষে জ্বলে উঠতে খুব একটা...
ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল রাতে। মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এমবাপে, দেম্বেলে, ওলিসেকে নিয়ে আসরের সেরা আক্রমণভাগ ফ্রান্সের। অন্যদিকে ইয়ামাল, ওয়ারসাবালরা ছন্দময় ফুটবল খেলছে। বিশ্বকাপের...
বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বড় ফাঁদ কোনটা জানেন? যখন কোনো দল ভাবে তাঁরা ম্যাচটা সহজেই জিতে যাবে। কেননা তখনই প্রতিপক্ষ তাঁদের হতাশ করবে এবং ছোট একটি ভুলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। বোস্টনের...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর