ফ্রান্স নাকি স্পেন গড়বে নতুন ইতিহাস, রাতে রোমাঞ্চকর সেই লড়াই

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৭ এএম

ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল রাতে। মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এমবাপে, দেম্বেলে, ওলিসেকে নিয়ে আসরের সেরা আক্রমণভাগ ফ্রান্সের। অন্যদিকে ইয়ামাল, ওয়ারসাবালরা ছন্দময় ফুটবল খেলছে। বিশ্বকাপের পরিসংখ্যানে ফ্রান্স এগিয়ে থাকলেও, মুখোমুখি সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে স্পেন। দুই দলের রোমাঞ্চকর সেমিফাইনাল শুরু রাত ১টায়।

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন ধরে আধিপত্য বজায় রাখা ফ্রান্স টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামছে। এর আগে কেবল জার্মানি এবং ব্রাজিল এই কীর্তি গড়তে পেরেছে। চলতি আসরে ফরাসিরা প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে মোট ১৬ বার। 

নিজেদের শেষ চারটি বিশ্বকাপ সেমিফাইনালের সবকটিতেই জিতেছে ফ্রান্স, যার মধ্যে শেষ তিনটিতে তারা কোনো গোলই হজম করেনি।

বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিপক্ষে ফ্রান্স একবারই মুখোমুখি হয়েছিল ২০০৬ সালে শেষ ষোলতে। যেখানে ৩-১ গোলের দারুণ জয় পেয়েছিল ফরাসিরা। তবে স্প্যানিশ ভক্তরা সাম্প্রতিক পরিসংখ্যান দেখে আশাবাদী হতেই পারেন। ইউরো ২০২৪-এর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোল জেতে স্পেন। যে টুর্নামেন্টে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল। গত বছর উয়েফা নেশনস লিগের রোমাঞ্চকর সেমিফাইনালে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়েছিল স্পেন। 

ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে বলেন, স্পেন দলের প্রতিভার ছড়াছড়ি। আমরা তাদের পুরো দল নিয়ে সতর্ক। শুধু ইয়ামালকে নিয়ে ভাবছি না। সেরাটা দিতে পারলে, আমরাই জিতবো।

ইয়ামাল, ওয়ারসাবাল, মেরিনোকে নিয়ে দারুন আক্রমণভাগে স্প্যানিশদের। নিজেদের রক্ষণভাগও তাদের দুর্দান্ত। চলতি বিশ্বকাপে একটি মাত্র গোল হজম করেছে স্পেন। 

স্পেনের মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা বলেন, আমাদের শক্তি বল দখলে রেখে যত বেশি সম্ভব আক্রমণে যাওয়া এবং যত কম সম্ভব আক্রমণের শিকার হওয়া। ফ্রান্সের বিপক্ষে একই ছকে খেলব।

এমবাপের গোড়ালিতে সামান্য চোট থাকলেও তা কাটিয়ে উঠেছেন। সেমিতে শুরুর একাদশেই মাঠে নামবেন। টুর্নামেন্টে এরই মধ্যে ৮টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন এমবাপে। কোনের হাঁটুর চোট পুরো সারেনি। চুয়ামেনির কাছে জায়গা হারাতে পারেন তিনি। 

অন্যদিকে স্পেনের আক্রমণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই বিশ্বকাপে ৪টি গোল করা মিকেল ওয়ারসাবাল স্পেনের আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন। তবে ফেরান তোরেস এবং চোট কাটিয়ে ফেরা নিকো উইলিয়ামসও বেঞ্চ থেকে মূল একাদশে আসার জন্য প্রস্তুত আছেন। পাশাপাশি মিডফিল্ডার মেরিনো এবং পেদ্রিও শুরুর একাদশে থাকার জোর দাবিদার। ইয়ামাল এখনো ইউরো ২০২৪-এর মতো বিধ্বংসী ফর্মে ফিরতে না পারলেও, রাইট উইংয়ে তিনি স্পেনের নিয়মিত মুখ। 

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর