যুব বিশ্বকাপ হকিতে জায়গা পেয়েছে বাংলাদেশ

এমন সাফল্য কখনো দেখেনি বাংলাদেশ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

ওমানের মাসকাটে এশিয়ান অনূর্ধ্ব-২১ হকিতে আজ থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে যুব বিশ্বকাপে জায়গা পেয়েছে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ এখন পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। সে ম্যাচে হারলেও ষষ্ঠ হবে। আর বিশ্বকাপে খেলতে ছয়ে থাকলেই যথেষ্ট।

আগামী বছর স্বাগতিক ভারতসহ যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাতটি দল খেলবে। ভারত এরই মধ্যে এশিয়ান অনূর্ধ্ব-২১ হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফলে সরাসরিই তারা অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে খেলবে। এশিয়া অঞ্চল থেকে আর যে ছয় দল সুযোগ পাবে, তার একটি হিসেবে জায়গা পাকা বাংলাদেশের।

সেমিফাইনালে ওঠা জাপান। পাকিস্তান ও মালয়েশিয়াও যাচ্ছে বিশ্বকাপে। অন্য স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যে জয়ী দলটি বিশ্বকাপে যাবে। ভারত যেহেতু সেমিফাইনালে উঠে গেছে, বাংলাদেশের কাছে হেরে যাওয়া থাইল্যান্ড ও অন্য ম্যাচের পরাজিত দলের সুযোগ এখনো থাকছে।

গত ২৬ নভেম্বর শুরু হয় জুনিয়র এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারানো বাংলাদেশ পাকিস্তানের কাছে হারে ৬-০ গোলে। তৃতীয় ও চতুর্থ ম্যাচে বাংলাদেশ মালয়েশিয়া ও চীনের সঙ্গে ড্র করেছে।

আর আজ থাইল্যান্ডকে হারানোর মাধ্যমে প্রথমবারের মতো হকিতে কোনো বিশ্বকাপ খেলা নিশ্চিত হলো বাংলাদেশের।

উয়েফার ৫৫ সদস্য দেশের এই সিদ্ধান্তের পর ফিফা সভাপতি ইনফান্তিনোর পরিকল্পনা বড় ধাক্কা খেয়েছে। পরে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফও উয়েফার সঙ্গে একাত্ম হয়ে...
ক্যালিফোর্নিয়ার রোস বোলে প্রায় ৫৪ হাজার দর্শকের সামনে আক্রমণ আর বল দখলে তেমন পাত্তাই পায়নি বোতাফোগে। ম্যাচের ৭৫ শতাংশ বলের দখল রাখা পিএসজির ১৬ শটের বিপরীতে বোতাফোগো শট নিতে পেরেছে ৪টি। উল্লেখ...
বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ সি-তে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীন, সিঙ্গাপুর আর থাইল্যান্ড পড়েছে। গ্রুপের শেষ দিনে চীন ১-০ গোলে হেরে যায় দক্ষিণ কোরিয়ার কাছে। তাতে চীনের জন্য সমীকরণটা অনেক...
ইংল্যান্ডের কাছে হারটা হয়তো অতটা অপ্রত্যাশিত নয়, গত মার্চে ঘরের মাঠেই তো ইংলিশদের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে এত বড় ব্যবধানে হার হয়তো প্রত্যাশা করেননি কেউ। কেন এভাবে হারল বাংলাদেশ।
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর