বাংলাদেশের বড় হারের পেছনের পাঁচ কারণ

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৮:২৭ পিএম

বিশ্বকাপে ইতিহাসে নিজেদের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে হারটা হয়তো অতটা অপ্রত্যাশিত নয়, গত মার্চে ঘরের মাঠেই তো ইংলিশদের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে এত বড় ব্যবধানে হার হয়তো প্রত্যাশা করেননি কেউ। কেন এভাবে হারল বাংলাদেশ। চলুন দেখে নেওয়া যাক কারণগুলো-

উইকেট বুঝতে না পারা

ধর্মশালার উইকেট প্রথম ম্যাচেই বোকা বানিয়েছিল সবাইকে। সেদিন সেটা বুঝতে পেরে দ্রুত পরিকল্পনা বদলে ফেলেছিলেন সাকিব। আজ ধর্মশালার উইকেট দেখে মনে হয়েছিল পেসারদের অসুবিধা হবে এবং রান তোলা কঠিন হবে। ওদিকে বাংলাদেশ ভেবেছিল ঠান্ডা আবহাওয়ায় পেসাররা উইকেটের সাহায্য পাবেন। একই কথা ভেবে ফিল্ডিং নিতে চেয়েছিল ইংল্যান্ডও। কিন্তু টসে হেরে যাওয়ায় ব্যাটিংয়ে নেমে উল্টো লাভ হয়েছে তাদের।

ডেভিড মালানের অন্যরূপ

মিরপুরের কঠিন উইকেটেই মার্চে ম্যাচ জিতিয়ে ফিরেছেন মালান। অন্য ব্যাটসম্যানরা যখন টিকে থাকতেই ব্যর্থ হচ্ছিল, তখন রক্ষণাত্মক মালান পেয়েছিলেন সেঞ্চুরি। আর আজ ধর্মশালায় দেখা গেল অন্য মালানকে। জনি বেয়ারস্টো যেখানে একটু রক্ষণাত্মক খেলেছেন, সেখানে মালান শুরু থেকেই আগ্রাসী। বাংলাদেশের পেসারদের থিতুই হতে দেননি। বহুদিন পর শুরুর দিককার মালানকে দেখা গেল ওয়ানডেতে। মালানের কারণেই বাংলাদেশের স্পিনাররা ম্যাচে প্রভাব ফেলার সুযোগ পাননি।

বাংলাদেশের অতিরক্ষণাত্মক চিন্তা

মাহমুদউল্লাহকে বসিয়ে আরেকজন বোলার নেওয়ার চিন্তাটা খুবই ভালো সিদ্ধান্ত ছিল। শেখ মেহেদী হাসান ৪ উইকেটও পেয়েছেন। তবু ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ও ধর্মশালার উইকেট বিবেচনায় তাঁর বদলে আজ নাসুম আহমেদই বেশি কার্যকর হতেন। ইংল্যান্ডের ব্যাটিংয়ে মালান ও কারেন ছাড়া আর কোনো বাঁহাতি ছিলেন না। কিন্তু আটে নাসুমের চেয়ে মেহেদীর ব্যাটিংটাই দলের কাছে বেশি গুরুত্ব পেয়েছে।

সিলেবাসের বাইরের টপলি

প্রথম ম্যাচে তিন পেসার খেলানো ইংল্যান্ড যে প্রথম ম্যাচে ধর্মশালায় স্পিনারদের রাজত্ব করতে দেখার পরও মঈন আলীকে বসিয়ে রিস টপলিকে নামাতে পারে, এটা সম্ভবত ভাবতে পারেনি বাংলাদেশ। এই দীর্ঘদেহী বাঁহাতি পেসারের হালকা মুভমেন্ট ও বাড়তি বাউন্সে বাংলাদেশের টপ ও মিডল অর্ডারের সবাই অস্বস্তিতে ছিলেন। প্রথম তিন উইকেট তো পেয়েছেনই, মুশফিককেও আউট করেছেন টপলি।

ব্যাটিং লাইনআপ নিয়ে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা

তিনে নাজমুল শান্ত, চারে সাকিব, পাঁচে তাওহীদ হৃদয়, ছয়ে মুশফিক। বিশ্বকাপের আগে গত ছয় মাস এভাবেই খেলেছে বাংলাদেশ। বিশ্বকাপ উপলক্ষ্যে এমনিতেই লাইনআপে পরিবর্তন এসেছে। তামিম ইকবাল চোটের কারণে না থাকায় তানজিদ তামিম ওপেনিংয়ে। এরপর বাংলাদেশের লাইনআপ গোছানোই থাকার কথা। কিন্তু প্রথম ম্যাচে সে লাইনআপ বদলানো হলো পরিস্থিতির দাবি মানতে। মিরাজ নামায় শান্ত পেছালেন, আর হৃদয় ছয়েও নামার সুযোগ পেলেন না।

আজ পরিস্থিতির কোনো দাবি ছিল না, তবু মিরাজকে নামানো হলো পাঁচে, আর হৃদয়কে নামানো হলো সাতে। অথচ ম্যাচ পরিস্থিতিতে তাঁরা নিজেদের স্বাভাবিক অবস্থানে নামলেও কোনো ক্ষতি হতো না বাংলাদেশের, বরং ছন্দে না থাকা ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস ফেরানোটা সহজ হতো। তা না হয়ে উল্টো চাপ বাড়ল, আর তাতেই হারের ব্যবধান হলো ১৩৭ রান।         

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
পরিকল্পনাহীনতা ও সুযোগ কাজে লাগাতে না পারায় হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয় চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার লক্ষ্য প্রক্রিয়া...
চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। ১৯৭ রানের টার্গেটে নেমে দারুণ লড়াইয়ে ৬ উইকেটে ১৮৯ রানে শেষ হয় স্বাগতিকদের নির্ধারিত ওভার। অজিদের...
মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন...
অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
তবে স্পেনের মিডফিল্ডার রদ্রির মতে, ফাইনালে স্পেনের কাছে পেরে উঠবে না আলবিসেলেস্তেরা। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও ফুটে উঠল স্পেন মিডফিল্ডারের কথায়। রদ্রির চাওয়া, তাঁর সতীর্থরা ফাইনালে যেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর