পাকিস্তানের অ্যাথলেটকে দেশে আমন্ত্রণ জানিয়ে তোপের মুখে ভারতের তারকা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পিএম

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর তোপের মুখে পড়েছেন ভারতের অলিম্পিক স্বর্ণজয়ী তারকা নীরাজ চোপড়া। টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে ভারতকে স্বর্ণপদক এনে দেয়া নীরাজ তাঁর নিজ দেশের মানুষের কটাক্ষের শিকার হয়েছেন।
 
যার নেপথ্যে আছেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম। প্যারিস অলিম্পিকে নীরাজকে রূপার পদকেই সন্তুষ্ট হতে বাধ্য করে সোনার পদক জেতা আরশাদকে চলতি বছরের মে মাসে বেঙ্গালুরুতে হতে যাওয়া ‘এনসি ক্লাসিক’ নামের এক প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন নীরাজ।  

কিন্তু পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের প্রতি আরও বিদ্বেষমূলক মনোভাব জাগিয়ে তোলা ভারতীয়রা নীরাজের এমন আমন্ত্রণ জানানোকে ভালোভাবে নেননি। এমনকি নীরাজের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। এ সবকিছু নিয়ে এবার নীরবতা ভেঙেছেন নীরাজ। তিনি জানালেন, তিনি আরশাদকে আমন্ত্রণটা জানিয়েছেন পেহেলগাম হামলার আগে! 

নিজের এক্স হ্যান্ডেলে এক টুইট বার্তায় পাকিস্তানের আরশাদকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন এই অলিম্পিক স্বর্ণজয়ী তারকা। টুইটে নীরাজ লিখেছেন, ‘আমি সাধারণত কম কথা বলি, কিন্তু এর মানে এই নয় যে আমি যা ভুল বলে মনে করি তার বিরুদ্ধে কথা বলব না। যখন আমাদের দেশের প্রতি আমার ভালোবাসা এবং আমার পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন তোলা হয় তখন আরও বেশি বলব। নীরাজ চোপড়া ক্লাসিকে আরশাদ নাদিমকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং এর বেশিরভাগই ঘৃণা ও গালিগালাজ।’

নীরজ স্পষ্ট করে জানান ,আরশাদকে কাশ্মীরের ঘটনার আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল। টুইটে লেখেন, ‘ওরা আমার পরিবারকেও বাদ দেয়নি। আমি আরশাদকে একজন ক্রীড়াবিদের তরফ থেকে আরেকজন ক্রীড়াবিদ হিসেবেই আমন্ত্রণ জানিয়েছিলাম- এর চেয়ে বেশি কিছু নয় এবং কম কিছুও নয়। এনসি ক্লাসিকের লক্ষ্য ছিল সেরা ক্রীড়াবিদদের ভারতে নিয়ে আসা এবং আমাদের দেশকে বিশ্বমানের ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম একটি জায়গা বানানো। পেহেলগামে সন্ত্রাসী হামলার দুই দিন আগে, সোমবার সকল ক্রীড়াবিদদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল।’

কাশ্মীরে এমন ঘটনার পর আরশাদের এই প্রতিযোগিতায় আসার প্রশ্নই উঠে না জানিয়ে নীরাজ বলেন, ‘গত ৪৮ ঘন্টায় যা কিছু ঘটেছে, এরপর এনসি ক্লাসিকে আরশাদের আসার কোনো প্রশ্নই ওঠে না। আমার দেশ এবং এর স্বার্থ সর্বদা সবার আগে থাকবে। যারা নিজেদের মানুষ হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা থাকবে। যা ঘটেছে তাতে সমগ্র জাতির মতোই আমি ব্যথিত এবং ক্ষুব্ধ।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটে নিজের চতুর্থ ম্যাচেই ব্যাটিং তাণ্ডব চালালেন ভারতের বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ইনিংসে ১৪, ১৩ ও ১৫ রান করার পর জিম্বাবুয়ের বিপক্ষে জ্বলে উঠতে খুব একটা...
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর ফলে হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না লাল-সবুজের।
নারী সাফের মেগা ফাইনাল আজ। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য লাল-সবুজের। শিরোপা পুনরুদ্ধারে মরিয়া...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর