এশিয়া কাপ হকিতে খেলতে পারবে বাংলাদেশ 

ভারত-পাকিস্তানের মারামারিতে লাভ হলো বাংলাদেশের

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৬:০৫ পিএম

আগামী ২৭ আগস্ট ১২তম এশিয়া কাপ হকি শুরু হবে। বাছাইপর্ব পার হতে না পারলেও এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ পেয়ে গেছে বাংলাদেশ। ভারতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু দুই দেশের বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণে টুর্নামেন্টে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাতেই সুযোগ মিলছে বাংলাদেশের।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার বলছে এশিয়ান হকি ফেডারেশন আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপ খেলার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ হকি ফেডারেশন সে আমন্ত্রণ গ্রহণ করার কথাও জানিয়েছে আজ সোমবার। আমন্ত্রণটি হকি ইন্ডিয়ার পক্ষ থেকে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে জিও সুপারের প্রতিবেদনে।

এর আগের প্রতিটি এশিয়া কাপে বাংলাদেশ অংশ নিলেও এপ্রিলের এএইচ কাপের সেমিফাইনালে ওমানের কাছে ৫-৪ গোলে হেরে যাওয়ায় এশিয়া কাপে অংশ নেওয়ার সুযোগ হারায় বাংলাদেশ। তবে নিরাপত্তার কথা জানিয়ে পাকিস্তান হকি ফেডারেশন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়। 

গত বুধবার পাকিস্তান হকি ফেডারেশন এশিয়ান হকি ফেডারেশনকে অংশগ্রহণে অপারগতার কথা জানিয়ে চিঠি পাঠিয়ে দিয়েছে। যদিও হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা ভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাকিস্তান দলের জন্য ভিসা দিতে প্রস্তুত ছিল ভারত সরকার। ওই কর্মকর্তা বলেন, ‘পাকিস্তানের সিদ্ধান্তের পর আমরা এশিয়া কাপে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ পাঠিয়েছি।’

যদিও পাকিস্তানের এভাবে সরে যাওয়া প্রশ্ন জাগিয়েছে। কারণ জুলাইয়ের শেষেই ভিসার আবেদন করে রাখা হয়েছিল। আর এভাবে এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোয়, এ বছরের শেষে যুব হকি বিশ্বকাপেও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা জেগেছে। কারণ, যুব বিশ্বকাপের আয়োজকও ভারত।

আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ হকি। এদিকে পাকিস্তান সরে দাঁড়ানোয় প্রতিটি এশিয়া কাপেই অংশগ্রহণের তালিকায় ভারত ও মালয়েশিয়ার পাশে বসল বাংলাদেশও।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটে নিজের চতুর্থ ম্যাচেই ব্যাটিং তাণ্ডব চালালেন ভারতের বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ইনিংসে ১৪, ১৩ ও ১৫ রান করার পর জিম্বাবুয়ের বিপক্ষে জ্বলে উঠতে খুব একটা...
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর ফলে হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না লাল-সবুজের।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর