সাফ অ্যাথলেটিক্সে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১০:১৯ পিএম

ভারতের রাচিতে চলছে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। গতকাল প্রথম দিনে বাংলাদেশ কোনো পদকের দেখা পায়নি। তবে আজ প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পদকের তালিকায় নিজেদের নাম উঠাতে পেরেছে বাংলাদেশের অ্যাথলেটরা।  

রাচিতে  ৪/১০০ মিটার পুরুষ রিলেতে বাংলাদেশ ব্রোঞ্জ পদক জিতেছে। সাবেক দ্রুততম মানব মোঃ ইসমাইলের সঙ্গী ছিলেন আব্দুল মোতালেব, তারেক রহমান ও লুসাদ ইসলাম। এই চার জনের দলীয় পারফরম্যান্সে এসেছে বাংলাদেশের এই টুর্নামেন্টের প্রথম পদক। ৪০.৮৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন এই চারজন। এই ইভেন্টে প্রথম হওয়া শ্রীলঙ্কার দৌড়বিদদের সময় ছিল ৩৯.৯৯ সেকেন্ড। রৌপ্য পাওয়া ভারতের স্প্রিন্টারদের টাইমিং ৪০.৬৫ সেকেন্ড। 

পুরুষ রিলের পরই ৪/১০০ মিটার মহিলা রিলে অনুষ্ঠিত হয়েছে। তবে সেখানে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে বাংলাদেশের মেয়েদের। ৪৮.২১ সেকেন্ড টাইমিংয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। তৃতীয় হওয়া মালদ্বীপের সময় ৪৭.৭৯ সেকেন্ড। 

আজ ৪০০ মিটার স্প্রিন্ট নারী, পুরুষ, হাই জাম্প, ডিসকাস থ্রো, ১১০ মিটার হার্ডেলস ইভেন্টের পদক নিষ্পত্তি হয়েছে। বাংলাদেশ কোনো ইভেন্টেই পদক জিততে পারেনি। আগামীকাল লং জাম্প ও ৪/৪০০ মিটার নারী-পুরুষ স্প্রিন্ট ইভেন্ট রয়েছে বাংলাদেশের।

আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
কিন্তু যে দলটা ডারউইনে গিয়ে অস্ট্রেলিয়ার সেরা দলটার ওপর আধিপত্য দেখাল, সেই একই দল কেন ম্যাকাইয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? বাংলাদেশ আসলে কোথায় ভুল করল? ডারউইনে পারলে ম্যাকাইয়ে কেন পেরে উঠতে পারল না...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর