আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
২১১ রান নিয়ে দিন শুরু করে আফগানরা। তৃতীয় দিনের শুরুতেই ইকরামকে বোল্ড করেন এবাদত। এটি তার তৃতীয় শিকার। এরপর শুরু হয় হাসান মাহমুদের তাণ্ডব। পরপর তিন বলে তিনি একে একে ফেরান ইসমত, কায়েস আর জিয়াউরকে।
প্রথম দুটি আম্পায়ার আউট দিলেও তৃতীয়টি রিভিউ নিতে হয় বাংলাদেশকে। ইসমতকে বোল্ড, কায়েসকে কট বিহাইন্ড আর জিয়াকে এলবিডাব্লিউ করে দেশের প্রথম পেসার ও তৃতীয় বাংলাদেশি হিসাবে হ্যাটট্রিক করেন হাসান মাহমুদ। আর ১২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে এলোমেলো হয় আফগানরা।
এরপর ইয়ামিনকে ফিরিয়ে ক্যারিয়ারে চতুর্থবার ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। আর এবাদত নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।


