খালেদা জিয়ার মৃত্যু

বিপিএল ছাড়াও স্থগিত হলো আরও যেসব ম্যাচ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার সকালে মারা গেছেন। খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ছাড়াও অন্যান্য ক্রীড়া ফেডারেশন গভীর শোক জানিয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে আজকের বিপিএলের ম্যাচ স্থগিত করেছে বিসিবি। বিপিএলের পর এবার স্থগিত হয়েছে ফেডারেশন কাপের ম্যাচ ও নারী ফুটবল লিগের ম্যাচ। এছাড়া ম্যাচ স্থগিত করেছে কাবাডি ফেডারেশনও।  

ফেডারেশন কাপের সূচিতে আজ দুটি ম্যাচ ছিল। তবে সে ম্যাচ দুটি স্থগিত করেছে বাফুফে। নোয়াখালীতে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা থাকলেও সেটি আজ মাঠে গড়াবে না।

এছাড়া কমলাপুর স্টেডিয়ামে আজ নারী ফুটবল লিগে তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। সেই ম্যাচগুলোও স্থগিত ঘোষণা করেছে বাফুফে। এ ম্যাচগুলোর সূচি পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের  ৯টি ম্যাচ স্থগিত করেছে সিসিডিএম।

ফুটবল ক্রিকেটের বাইরে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের ম্যাচও স্থগিত হয়েছে। এক বিবৃতিতে শোক প্রকাশ করে কাবাডি ফেডারেশন উল্লেখ করেছে, ‘চলমান জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর আজকের নির্ধারিত সেমিফাইনাল ম্যাচসমূহ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন তারিখ ও সময় অতি শীঘ্রই ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর