ট্রাম্পের কারণেই যা হলো দেরি, এরপর আলকারাসের জারিজুরি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ এএম

এক দশক পর ফ্লাশিং মিডোজে উপস্থিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। উপলক্ষ্য ইউএস ওপেনে ছেলেদের এককের ফাইনালে কার্লোস আলকারাস ও ইয়ানিক সিনারের মধ্যকার লড়াই।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের উপস্থিতিকে ঘিরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় ছেয়ে যায় স্টেডিয়াম এলাকা। প্রবেশপথে বসানো হয় স্ক্যানার। বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় গেটের সামনে দর্শকদের লাইন ক্রমেই দীর্ঘ হতে থাকে। এতে ম্যাচের সময় বিলম্বিত হয় প্রায় আধাঘণ্টা।

বিলম্বিত ম্যাচে প্রতিদ্বন্দ্বী সিনারকে তেমন সুবিধা করতে দেননি আলকারাস। চার সেটের লড়াইয়ে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে জিতে ইউএস ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেছেন আলকারাস। ২০২২ সালের পর ইউএস ওপেনে এটি আলকারাসের দ্বিতীয় শিরোপা।

সব মিলিয়ে ক্যারিয়ারে ৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ২২ বছর বয়সী এ স্প্যানিশ তারকা। সুইডিশ সাবেক টেনিস তারকা বিওর্ন বর্গের পর আলকারাসই সবচেয়ে কম বয়সে ৬টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড গড়লেন।

ইউএস ওপেন দেখতে গ্যালারিতে হাজির হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

চলতি বছর এ নিয়ে তৃতীয়বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে মুখোমুখি হলেন সিনার-আলকারাস। এর মধ্যে উইম্বলডন জিতেছেন সিনার। অন্যদিকে ফ্রেঞ্চ ওপেন জেতা আলকারাস ইউএস ওপেনেও সিনারকে পাত্তা দিলেন না।

তবে একটা জায়গায় ২০২৫ সালটা দুজনের করে নিয়েছেন সময়ের সেরা দুই টেনিস তারকা। এ বছরের চারটি গ্র্যান্ড স্ল্যাম সমানভাবে ভাগ হলো দুজনের মধ্যে। আলকারাস ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন এবং সিনার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন।

শুধু এ বছর নয়, আগের বছরের (২০২৪ সালের) চারটি গ্র্যান্ড স্ল্যামও দুজনের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন এ দুজন।  সেবার অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জেতেন সিনার। অন্যদিকে ফ্রেঞ্চ ওপেন ও  উইম্বলডন জেতেন আলকারাস।  

রজার ফেদেরার-রাফায়েল নাদাল-নোভাক জোকোভিচ ত্রয়ীর দীর্ঘ সময় ধরে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর অনেকেই ধরে নিয়েছিলেন, টেনিসে বোধহয় আর এমন প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে না। সিনার ও আলকারাস ক্রমেই সেটা ভুল প্রমাণ করছেন।

এক মৌসুমে সব মিলিয়ে পঞ্চমবারের মতো সিনারের বিপক্ষে পাঁচটি ফাইনাল খেললেন আলকারাস। এ নিয়ে মজা করে সিনারকে উদ্দেশ্যে করে স্প্যানিশ এ তারকা বলেছেন, ‘আমি তোমাকে আমার পরিবারের চেয়েও বেশি দেখি। তোমার সঙ্গে কোর্ট ভাগ করে নেওয়ার ব্যাপারটা দারুণ।’

গতকালের জয়ে আলকারাস শুধু যে ইউএস ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেছেন, এমন নয়। পাশাপাশি সিনারের কাছে থেকে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটাও কেড়ে নিয়েছেন আলকারাস। এর আগে টানা ৬৫ সপ্তাহ র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে ছিলেন ২৪ বছর বয়সী ইতালিয়ান।

ম্যাচ শেষে সিনার বলেছেন, ‘আজ (রোববার) আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এর চেয়ে বেশি কিছু করতে পারিনি।’

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম। বেলজিয়ানদের হয়ে জোড়া গোল করেছেন চার্লস ডি কেটেলার।
শক্তিমত্তা ও পরিসংখ্যানের বিচারে আগে থেকেই এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। মাঠের খেলাতেও তার প্রতিফলন দেখা গেল স্পষ্টভাবে। বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে...
আজ রাতে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। প্রথমবারের মতো ৩টি দেশ ও ১৬ ভেন্যুতে ৪৮ দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো মুখোমুখি সাউথ আফ্রিকার, দ্বিতীয় ম্যাচে খেলবে সাউথ কোরিয়া ও চেকিয়া।
গ্রেটেস্ট শো অন আর্থের কাউন্টডাউন শেষ। ফুটবল উন্মাদনায় ভাসতে প্রস্তুত পুরো বিশ্ব। মরুভূমির উত্তাপ পেরিয়ে এবার উত্তর আমেরিকার তিন দেশে বসছে ফুটবল মহোৎসব। আগামীকাল মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও...
দেশের সব বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত।
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর