অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে জোকোভিচ

এভাবে হঠাৎ একজনের পক্ষেই সব হিসাব উল্টেপাল্টে গেল!

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

রোড লেভার অ্যারেনাতে অস্ট্রেলিয়ান ওপেনের ছেলেদের এককে সেমিফাইনাল ওঠার লড়াইয়ে আজ যা হলো, সেটাকে নাটক বললেও বোধহয় কম হবে। কোয়ার্টার ফাইনালে নিজের চেয়ে ১৫ বছরের ছোট লরেনসো মুসেত্তির সঙ্গে লড়াইয়ে প্রথম দুই সেটে ৪-৬, ৩-৬ ব্যবধানে পিছিয়ে পড়েন নোভাক জোকোভিচ।

ক্যারিয়ারের ২৫ তম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে থাকা সার্বিয়ান তারকার বিদায় তখন সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল। কিন্তু তৃতীয় সেটে গড়ানো ম্যাচে কী অপেক্ষা করছে, সেটা তখন কল্পনারও বাইরে ছিল। দুর্দান্ত দক্ষতায় ঘুরে দাঁড়িয়ে তৃতীয় সেটে ৩-১ ব্যবধানে এগিয়ে যান জোকোভিচ। এমন সময় শারীরিক অস্বস্তিতে ভুগতে থাকেন ২৩ বছর বয়সী ইতালিয়ান তারকা।

কিছুক্ষণ সময় নিলেন মুসেত্তি। কিন্তু ম্যাচ চালিয়ে যাওয়ার মতো আত্মবিশ্বাস পেলেন না। শেষ পর্যন্ত ডান পায়ের চোটের কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ান এটিপি র‍্যাঙ্কিংয়ে পঞ্চম বাছাই মুসেত্তি। তাতে পিছিয়ে থেকেও ১৩তম বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন জোকোভিচ। সেমিফাইনালে উঠলেও জোকোভিচ বলেছেন, শেষ চারে ওঠা উচিত ছিল মুসেত্তিরই।

এভাবে ম্যাচ ছেড়ে দেওয়ায় একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম উঠেছে মুসেত্তির। উন্মুক্ত যুগে মুসেত্তি প্রথম খেলোয়াড়, যিনি কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনাল বা এর পরে দুটি সেটে এগিয়ে থেকেও ম্যাচ থেকে সরে দাঁড়ালেন।

জোকোভিচ বলেছেন, ‘আমি কী বলব, বুঝতে পারছি না। শুধু এতটুকু বলতে পারি, ওর জন্য আমি ভীষণ দুঃখিত। ও নিঃসন্দেহে অনেক ভালো খেলছিল। আমি তো প্রায় বাড়ির পথ ধরেছিলাম। সত্যি বুঝতে পারছি না, কী বলা উচিত।’

জোকোভিচ যোগ করেন, ‘ম্যাচে এ ধরনের ঘটনা অনেক সময়ই ঘটে। আমার সঙ্গেও এমনটা হয়েছে কয়েকবার। কিন্তু গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে দুই সেটে এগিয়ে থেকে, ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি থাকা অবস্থায় এমনটা- এটা সত্যিই দুর্ভাগ্যজনক। আর কী-ই বা বলার আছে। আমি শুধু চাই, ও দ্রুত সুস্থ হয়ে উঠুক। আজ ওরই জেতা উচিত ছিল। এতে কোনো সন্দেহ নেই।’

উল্লেখ্য, ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার কোর্টে নামবেন জোকোভিচ। আজকের আরেক কোয়ার্টারফাইনালে বেন শেলটন ও ইয়ানিক সিনারের মধ্যকার জয়ী তারকার সঙ্গে সেদিন খেলবেন সার্বিয়ান কিংবদন্তি।

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর