একজনের ভোটে ভোট পড়ল ১০০ শতাংশ!

আপডেট : ০৮ মে ২০২৪, ১২:২৭ পিএম

পোলিং বুথে ভোট দিয়েছেন মাত্র একজন ভোটার। এরপরও ভোট পড়ল ১০০ শতাংশ। ভারতে চলমান লোকসভা নির্বাচনে ঘটেছে এমন ঘটনা। প্রশ্ন হলো, কীভাবে এমনটা সম্ভব হলো?
   
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল, দেশের যত দুর্গম প্রান্তেই থাকুন আপনি, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবেন না। সেই প্রতিশ্রুতির বাস্তব উদাহরণ দেখা গেল গুজরাটের সিংহের উপদ্রব থাকা একটি জঙ্গলে ভোট নেওয়ার মাধ্যমে। এদিন বানেজের ওই বুথে পরিচয়পত্র দেখিয়ে নিয়ম মেনে ভোট দেন স্থানীয় বাসিন্দা মহন্ত হরিদাস উদাসীন নামের এক পুরোহিত। তিনি একাই ভোট দিলেও তাতেই একশ শতাংশ ভোট পড়ে ওই বুথে। যেহেতু ওই এলাকার একমাত্র নাগরিক তিনি।
   
মজার বিষয় হলো, জঙ্গল এলাকায় একমাত্র ভোটারকে ভোট করাতে এসেছিলেন ১০ জন ভোটকর্মী। তাঁদের মধ্যে ছিলেন নিরাপত্তারক্ষী থেকে প্রিসাইডিং অফিসার। বার্তা সংস্থা এএফপিকে মঙ্গলবার ৪২ বছরের মহান্তজি বলেন, আমাকে ভোটের জন্য দশজন ভোটকর্মী এসেছিলেন।

ভারতের চলতি লোকসভা নির্বাচনে ভোট দিচ্ছেন ৯৬ কোটির বেশি প্রাপ্তবয়স্ক নাগরিক। কমিশনের নিয়ম অনুয়ায়ী, প্রত্যেক নাগরিকের বাড়ি থেকে দুই কিলোমিটারের মধ্যে হতে হবে পোলিং বুথ। 

বুথের প্রিসাইডিং অফিসার পড়িয়ার সুরসিং বলেন, ‘গণতন্ত্রে প্রত্যেকের গুরুত্ব সমান।’ ৬৫ কিলোমিটার দূরের উনা থেকে বেনোজে এসেছিলেন প্রিসাইডিং অফিসার পড়িয়ার। 

নির্বাচনে বিপুল ভোট পেয়ে প্রার্থীদের রেকর্ড গড়ার খবর তো প্রায়ই শোনা যায়। এবার ভোট না পেয়ে রেকর্ড গড়লেন কানাডার টরন্টোর উপনির্বাচনের এক প্রার্থী। ওই ব্যক্তির নাম ফিলিক্স-অ্যান্টনি হ্যামেল। শূন্য ভোট...
গরুর গলায় ঘণ্টা থাকবে, টুংটাং আওয়াজ হবে এটাই স্বাভাবিক। কিন্তু সুইজারল্যান্ডের একটি গ্রামে গরুর গলার ঘণ্টা নিয়ে সৃষ্টি হয়েছে অদ্ভুত এক পরিস্থিতির। ঘণ্টা থাকবে কি থাকবে না, তা ঠিক করতে রীতিমতো আয়োজন...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর