শূন্য ভোট পেয়ে ইতিহাস গড়লেন তিনি!

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১২:২২ পিএম

নির্বাচনে বিপুল ভোট পেয়ে প্রার্থীদের রেকর্ড গড়ার খবর তো প্রায়ই শোনা যায়। এবার ভোট না পেয়ে রেকর্ড গড়লেন কানাডার টরন্টোর উপনির্বাচনের এক প্রার্থী। ওই ব্যক্তির নাম ফিলিক্স-অ্যান্টনি হ্যামেল। শূন্য ভোট পেয়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। 

কানাডীয় সংবাদমাধ্যম সিবিসি জানায়, কানাডার ইতিহাসে হ্যামেলই প্রথম যিনি শূন্য ভোট পেয়েছেন। নির্বাচনে যিনি জিতেছেন তাঁকে নিয়েও এত চর্চা হচ্ছেনা, যতটা চর্চা হচ্ছে হ্যামেলকে নিয়ে। এমনকি তাঁর শূন্য ভোট পাওয়া আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমেও খবর হয়েছে। 

এখন অনেকের প্রশ্ন, কেউ না হয় ভোট দিলেন না, কিন্তু নিজে তো নিজেকে ভোটটা দিতে পারতেন। কিন্তু হ্যামেল সে সুযোগ পাননি। কারণ, টরন্টোর সেন্ট পলস উপনির্বাচনে প্রার্থী হলেও তিনি ওই কেন্দ্রের ভোটার না। তাই নিজেও নিজেকে ভোট দেওয়ার সুযোগ পাননি হ্যামেল।

কানাডার ইতিহাসে হ্যামেলই প্রথম ব্যক্তি যিনি নির্বাচনে একটিও ভোট পাননি। এর আগে অনেকে অন্তত ২টি বা ৩টি ভোট পেয়েছেন। এমন শূন্য কেউ পায়নি।

এদিকে হ্যামেল অবশ্য এই ফলাফলে অখুশি নন। তিনি জানান, তাঁর ভোটে প্রতিদ্বন্দ্বিতা এবং কেউ তাঁকে ভোট না দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হলো, কানাডায় প্রকৃত অর্থেই গণতন্ত্র বিরাজ করছে।

স্ত্রীকে ভরণপোষণ না দিতে তিন কোটি টাকার চাকরি ছেড়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সিঙ্গাপুরের আদালত সেই কৌশল মানেনি। শেষ পর্যন্ত দিতে হচ্ছে প্রায় ৮ কোটি টাকা।
পৃথিবীতে এমন অনেক অদ্ভুত জিনিস দেখা যায়, যার কোনো ব্যাখ্যা আসলে নেই। আর সেসব জিনিসকে বলা হয়ে থাকে অশনাক্ত উড়ন্ত বস্তু বা ইউএফও। এই বস্তুগুলো এলিয়েনের বলে ধারণা করেন অনেক বিশ্লেষক। তেমনই কিছু বস্তু...
বরের বয়স ১০০। আর কনের ৯৬। দুজনের সামষ্টিক বয়স প্রায় ২০০। এ বয়সে এসে বিয়ে করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা প্রবীন মার্কিন সেনা হ্যারোল্ড টেরেন্স ও মার্কিন নারী জিন সয়েরলিন। গতকাল শনিবার ফ্রান্সের...
পোলিং বুথে ভোট দিয়েছেন মাত্র একজন ভোটার। এরপরও ভোট পড়ল ১০০ শতাংশ। ভারতে চলমান লোকসভা নির্বাচনে ঘটেছে এমন ঘটনা। প্রশ্ন হলো, কীভাবে এমনটা সম্ভব হলো?...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর