প্রাক্তনকে শিক্ষা দিতে পোষা মুরগি চুরি করলেন প্রেমিক!

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পিএম

প্রাক্তন প্রেমিকার বাড়ি থেকে পোষা মুরগি চুরি করে পালালেন প্রেমিক! অবশ্য কিছুক্ষণের মধ্যেই ধরা পড়েন পুলিশের হাতে। এমন একটি ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি আমেরিকার ওয়াশিংটনের কিটসাপ কাউন্টি এলাকার। কিটসাপ কাউন্টি পুলিশ সোশ্যাল মিডিয়া এক্সে এই ঘটনার ভিডিও শেয়ার করে।  

স্থানীয় সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ড জানিয়েছে, ওই ব্যক্তি সেদিনই জেল থেকে ছাড়া পেয়েছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার আড়াই ঘণ্টার মধ্যে তিনি হাজির হন প্রাক্তন প্রেমিকার বাড়িতে। প্রেমিকা দেখা না করায় তাঁর পোষা মুরগি চুরি করে পালান তিনি।

ওই ব্যক্তির প্রাক্তন প্রেমিকার দাবি, অনেক আগেই তাঁদের সম্পর্ক ভেঙে গেছে। কিন্তু এদিন প্রাক্তন প্রেমিক হঠাৎই বাড়িতে হাজির হন। দরজা খুলতে অস্বীকার করলে, বাইরে দাঁড়িয়ে হুমকি দিতে থাকেন। বাড়িতে পলি নামে একটি পোষা মুরগি ছিল। দরজা না খোলায় পোষা মুরগি পলিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান প্রাক্তন প্রেমিক। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় ফোন করেন ওই নারী। এরপর যুবকের খোঁজে তল্লাশি শুরু করেন পুলিশ। পরে একটি জঙ্গলে তাঁকে মুরগিসহ পেয়ে গ্রেপ্তার করা হয়। 

পুলিশের সঙ্গে থাকা ক্যামেরায় পুরো ঘটনা রেকর্ড হয়। ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে জঙ্গলের ভেতর লুকিয়ে আছেন এক ব্যক্তি। পুলিশ তাকে ঘিরে ধরলে তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘মুরগির কোনো ক্ষতি করবেন না। তাকে আঘাত দেবেন না দয়া করে।’ মূলত প্রাক্তন প্রেমিকাকে শিক্ষা দিতেই পোষা মুরগিটি চুরি করেন তিনি।

 

পরবর্তীতে মুরগিটি উদ্ধার করে ওই নারীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। 

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন রাষ্ট্রদূতরা ইউরোপে প্রকাশ্যভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত বিল হোয়াইট ইহুদি ধর্মীয় খৎনা ইস্যুতে দেশটির সরকারের সমালোচনা করে এটিকে...
এক ঘণ্টা শুধু পিঠ চুলকোলেই মিলছে ১২ হাজার টাকা! স্পা ও স্টুডিওগুলোতে নতুন এই ওয়েলনেস পরিষেবার চাহিদা তুঙ্গে। আরাম ও মানসিক স্বস্তির জন্য মানুষ এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পিঠ চুলকাচ্ছেন।
এক পরকীয়া প্রেমের কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভাইরাল এই ভিডিও’র প্রেক্ষাপট। জানা গেছে, ভিডিওতে দেখানো বহুতল ভবনটির ১০ তলায় বিবাহিত প্রেমিকের সাথে একান্তে ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন এই নারী।...
জীবনের প্রথম চাকরি সকলের জন্যেই বিশেষ কিছু। যদিও ভালো-খারাপ দু’ধরণের অভিজ্ঞতাই হতে পারে সেখানে। কিন্তু জীবনের প্রথম চাকরি নিয়ে সম্প্রতি অনন্য এক অভিজ্ঞতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া রেডিট-এর একজন...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর