১ ঘণ্টা পিঠ চুলকে মিলবে ১২ হাজার টাকা!

এক ঘণ্টা শুধু পিঠ চুলকোলেই মিলছে ১২ হাজার টাকা! স্পা ও স্টুডিওগুলোতে নতুন এই ওয়েলনেস পরিষেবার চাহিদা তুঙ্গে। আরাম ও মানসিক স্বস্তির জন্য মানুষ এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পিঠ চুলকাচ্ছেন।

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

আজকাল বাজারে নানা কিছুর ভিড়ে পিঠ চুলকে দেওয়ার প্লাস্টিকের তৈরি হাতও কিনতে পাওয়া যায়। তবে মানুষের হাত দিয়ে পিঠ চুলকে দেওয়ার আরামই আলাদা। সেই আরামের সঙ্গে তুলনা চলে না কিছুরই। তাই অনেকে ভাই–বোন কিংবা বন্ধুবান্ধবের কাছেও পিঠ চুলকে দেওয়ার আবদার করেন।

বর্তমানে রাস্তার মোড়ে মোড়ে যেমন বিউটি পার্লার, স্যালোন কিংবা স্পা চোখে পড়ে। সেখানে বিভিন্ন ধরনের ওয়েলনেস পরিষেবা পাওয়া যায়। সেই তালিকায় এখন জায়গা করে নিচ্ছে পিঠ চুলকে দেওয়ার সুবিধা! আমেরিকার মতো দেশে এই সুবিধা মিলছে।

আমেরিকার নিউইয়র্ক শহরে পিঠ চুলকে দেওয়ার লোকের চাহিদা বেড়ে গেছে। বিভিন্ন স্টুডিও ও স্পা সেন্টারে এ কাজের জন্য লোক নিয়োগ করা হচ্ছে। পিঠ চুলকে দেওয়ার এই কাজে রোজগারও নেহাত কম নয়। ঘণ্টায় ১০০ ডলার পর্যন্ত আয় করছেন অনেকেই, যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার টাকা। এক ঘণ্টা ধরে গ্রাহকের পিঠ চুলকে দিলেই হাতে ১২ হাজার টাকা চলে আসছে।

ফেসিয়াল বা ম্যাসাজের মতো পিঠ চুলকানোর জন্যও আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেন গ্রাহকেরা। তবে নখ বেশি ধারাল হলে চলবে না। গ্রাহকের গায়ে আঁচড় যেন না লাগে সে দিকে নজর থাকতে হবে। হালকা হাতে, নির্দিষ্ট তালে পিঠ চুলকে দিতে হয়। সেই সঙ্গে মাথায় বিলি কাটতেও হয়।

এক ঘণ্টা ধরে গ্রাহকের পিঠ চুলকে দিলেই হাতে মিলবে ১০০ ডলার। ছবি: এক্স থেকে নেওয়াগবেষণায় দেখা গেছে, গায়ে বা মাথায় হাত বুলিয়ে দিলে, মাথায় বিলি কাটলে কিংবা পিঠ চুলকে দিলে ত্বক ও মস্তিষ্কের মধ্যে একটি সংযোগ তৈরি হয়। এতে সেন্সরি নার্ভ সক্রিয় হয়ে ওঠে এবং মস্তিষ্কে আরামের সংকেত পৌঁছে যায়। ফলে সুখি হওয়ার হরমোন নিঃসৃত হয়। এতে মন ভালো থাকে এবং শান্তির ঘুম হয়।

তথ্যসূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল ও এবিপি আনন্দ

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় মার্কিন রাষ্ট্রদূতরা ইউরোপে প্রকাশ্যভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন। বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত বিল হোয়াইট ইহুদি ধর্মীয় খৎনা ইস্যুতে দেশটির সরকারের সমালোচনা করে এটিকে...
আমেরিকার ভার্জিনিয়ায় একটি মদের দোকানে তাণ্ডব চালিয়েছে মাতাল এক র‍্যাকুন। শনিবার দোকানটির কর্মীরা প্রাণীটিকে দোকানের টয়লেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শে অতিরিক্ত মাত্রার সোডিয়াম ব্রোমাইড...
বাংলাদেশে কাঁকড়া ব্যবসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেড লাইসেন্স পাওয়ার খবর নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরে জানা যায়, ট্রাম্পের নামে ভুয়া...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর