বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০১:১৫ পিএম

বিশ্বের প্রথম নারী হিসেবে ১০ হাজার কোটি ডলার (১০০ বিলিয়ন) সম্পদের মালিক হয়েছেন ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্স। তিনিই এখন বিশ্বের সবচেয়ে ধনী নারী। গতকাল বৃহস্পতিবার ব্লুমবার্গ প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিজনেস ইনসাইডার।

ব্লুমবার্গ বিলিয়নেয়ারের সূচকের হালনাগাদে দেখা যায়, বিশ্বের ১২তম ধনী ব্যক্তি ফ্রাঁসোয়া। তাঁর পেছনে রয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। আগে রয়েছেন লাতিন আমেরিকার ধনকুবের কার্লোস স্লিম।

ফরাসি এই ধনকুবের বিশ্ববিখ্যাত প্রসাধন ব্র্যান্ড লরিয়েলের ভাইস চেয়ারওম্যান। তিনি লরিয়েলের প্রতিষ্ঠাতা ইউজিন শুলারের নাতনি। বর্তমানে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ ফ্রাঁসোয়ারই হাতে রয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, লরিয়েলের ৩৫ শতাংশ শেয়ারের মালিক ফ্রাঁসোয়া ও তাঁর পরিবারের সদস্যরা।

চলতি বছরে লরিয়েলের বাজারদর ৩৫ শতাংশ বেড়েছে। পুঁজিবাজার বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারির পর এটি একটি রেকর্ড।

ফরাসি ব্যবসায়ী ইউজিন শুলার ১৯০৯ সালে লরিয়েল গ্রুপের প্রতিষ্ঠা করেন। পরে প্রতিষ্ঠানটি উত্তরাধিকারী হন তাঁর মেয়ে লিলিয়ান বেটেনকোর্ট। ২০১৭ সালে লিলিয়ান মারা গেলে উত্তরাধিকারসূত্রে ফ্রাঁসোয়া বেটেনকোর্টের হাতে লরিয়েলের দায়িত্ব চলে আসে। তিনি এখন লরিয়েল গ্রুপের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারওম্যান এবং পরিবারিক হোল্ডিং কোম্পানি টেথিসের চেয়ারওম্যান।

লরিয়েল বিশ্বের অন্যতম বৃহত্তম প্রসাধনী কোম্পানি। গত বছর ৪২ বিলিয়ন বা চার হাজার ২০০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে লরিয়েল। প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভ্যানিটি ফেয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, বাড়িতে পিয়ানো বাজিয়ে ও বই পড়ে অবসর কাটে ফ্রাঁসোয়ার। এ ছাড়া তিনি লেখালেখিও করেন। ইতিমধ্যে দুটি বই প্রকাশিত হয়েছে তাঁর।

বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী নারী হলেন আমেরিকার বিখ্যাত কোম্পানি ওয়ালমার্টের উত্তরাধিকারী অ্যালিস ওয়ালটন। তাঁর সম্পদের পরিমাণ ৭০ বিলিয়ন ডলার।

সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার পেছনে ভূমিকা রাখছে কর্মক্ষেত্রে নারীদের ব্যাপক অংশগ্রহণ। দেশটির কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে।
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর