নির্যাতন-সহিংসতার শিকার ৯৯৩ কন্যাশিশু, ধর্ষিত ৩৫০

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০২:৫৯ পিএম

দেশে গত নয় মাসে নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে ৯৯৩ কন্যাশিশু। এর মধ্যে ধর্ষণের শিকার ৩৫০ শিশু। মহিলা পরিষদের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) বলছে, দেশে ৫১ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে ১৮ বছরের নিচে। কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে পরিবর্তন এবং সংকট মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস।

গত ১১ সেপ্টেম্বর খুলনার একটি হাসপাতালে পঞ্চম কন্যা সন্তানের জন্ম দেন ফকিরহাটের শাহাজাদী। ছেলে সন্তান না হওয়ায় স্ত্রী ও কন্যাকে হাসপাতালে ফেলে রেখে চলে যান স্বামী সিরাজুল, দেন তালাকেরও হুমকি।

মানসিক-পারিবারিক চাপে হাসপাতাল থেকে চার দিন বয়সী এক ছেলে নবজাতককে চুরি করেন শাহজাদী। এ ঘটনায় আটক হয়ে শিশুসহ কারাগারে যেতে হয় তাঁকে।

শুধু সামাজিক দৃষ্টিভঙ্গিই নয়, সহিংসতা নির্যাতন আর বৈষম্যের শিকার হচ্ছে কন্যাশিশুরা। পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ সংখ্যা ৯৯৩। এর মধ্যে ৮১ জনকে হত্যা আর ৩৫০ কন্যাশিশুকে ধর্ষণ করা হয়।

ইউনিসেফ জানায়, ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই দেশে ৫১ শতাংশ মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে।

সমস্যা সমাধানে শিক্ষার উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি ও কুসংস্কার দূর করার তাগিদ দিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি জেড আই খান পান্না।

বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম বলেন, পরিস্থিতির উন্নয়নে জরুরিভিত্তিতে বিচারপ্রক্রিয়া গতিশীল করা, নিরাপত্তা ব্যবস্থার সংস্কার এবং সচেতনতা বাড়াতে হবে।

ডা. জুবাইদা রহমান বলেছেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করে রাষ্ট্রকে তাদের ভবিষ্যৎ গড়ার সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। নারী উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন নিয়েও গুরুত্বারোপ করেন তিনি।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ৩৯০ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। হত্যার শিকার হয়েছে ৮৩ শিশু, অপহরণ ও পাচার করা হয়েছে ৩৪ শিশুকে। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এসব তথ্য জানিয়েছে।
ড. ফওজিয়া মোসলেম, বাংলাদেশের নারী আন্দোলনের একজন অগ্রসৈনিক। তিনি বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি। ১৯৪৬ সালের ডিসেম্বরে বর্ধমানের বীরভূমে তাঁর জন্ম। ১৯৫৭ সালে বাবার মৃত্যু হলে কলকাতা ছেড়ে ঢাকায় আসেন।...
নারী ও কন্যা নির্যাতন চিত্র–২০২৪
নারী ও কন্যার প্রতি সহিংসতার ব্যাপ্তি বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কারণে উপজেলা, তৃণমূল পর্যায়ে নারী প্রতি সহিংসতার ঘটনা বেশি ঘটছে। ‘বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন চিত্র–২০২৪’ সমীক্ষার তথ্য...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর