বোয়িংয়ের ড্রিমলাইনার গ্রাউন্ডেড করার পরামর্শ সাবেক প্রকৌশলীর 

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১০:৩৪ পিএম

কারিগরি ত্রুটির কারণে সারা বিশ্বে বিভিন্ন এয়ারলাইনসের কাছে থাকা মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি ৭৮৭ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজগুলো গ্রাউন্ডেড করার পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটির একজন সাবেক প্রকৌশলী। 

ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৌশলী স্যাম সালেহপর দাবি করেছেন, উৎপাদন বাড়াতে গিয়ে উড়োজাহাজগুলোর অনেকগুলো ক্রটিকে পাত্তা দেওয়া হয়নি। 

স্যাম সালেহপর বলছেন, বিভিন্ন এয়ারলাইনসের কাছে থাকা বোয়িং ৭৮৭ উড়োজাহাজগুলো নিরাপত্তা পরীক্ষণের জন্য গ্রাউন্ডেড করা উচিত।  

সালেহপর মার্কিন টেলিভিশন এনবিসিকে বলেছেন, ‘আমি যতটুকু জানি, ড্রিমলাইনারের পুরো বহরের দিকে এখন নজর দেওয়া উচিত।’ 

৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ নিয়ে এমনিতেই সংকটে আছে বোয়িং। গত প্রায় ৫ বছর ধরেই এই মডেলের উড়োজাহাজগুলো নিরাপত্তাজনিত সমস্যায় ভুগছে। এর মধ্যে ২০১৮ এবং ২০১৯ সালে ৭৩৭ ম্যাক্স মডেলের দুটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন মারা যান। সম্প্রতি একই মডেলের একটি উড়োজাহাজের দরজায় বিস্ফোরণের ঘটনা হয়। 

এই ঘটনাগুলোর কারণে এই মডেলের অনেকগুলো উড়োজাহাজকে গ্রাউন্ডেড করা হয়েছে। এতে বোয়িংয়ের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩১ বিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটি থেকে সরে গেছেন প্রধান নির্বাহী ডেভ কালাহন।

ম্যাক্স মডেলের উড়োজাহাজগুলো গ্রাউন্ডেড করার কারণে গত তিন মাসে প্রায় ২০ লাখ ডলার ক্ষতির কথা জানিয়েছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইনস।  

প্রথম এয়ারলাইনস হিসেবে ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার শুরু করে জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ। ছবি: সংগৃহীত

গত ১৭ এপ্রিল স্যাম সালেহপর তার বক্তব্য মার্কিন সিনেটের সামনে তুলে ধরেন। এ সময় তিনি দাবি করেন, উৎপাদনের সময় উড়োজাহাজগুলোতে ফিউজেলেস সেকশনগুলো জোড়া দেওয়ার পাতলা ধাতুর আবরণ দেওয়ার সময় অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়। তার দাবি, এ ধরনের শক্তিপ্রয়োগের ফলে ধাতুগুলোতে চিড় ধরতে পারে, যা হয়ত খালি চোখে দেখা সম্ভব নয়। 

বোয়িংয়ের আরেক সাবেক প্রকৌশলী ইড পিয়ারসন সিনেটের শুনানিতে অভিযোগ করেন, নিরাপত্তাজনিত শঙ্কা তৈরি হলে বোয়িং বরাবরই বিষয়গুলোতে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তিনি দাবি করেন, ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ দুর্ঘটনায় ৩০০ জনের বেশি প্রাণহানির আগে তিনি কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন।   

অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বোয়িং। তাদের দাবি, ড্রিমলাইনারের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তা অযৌক্তিক। উড়োজাহাজগুলো দীর্ঘ সময় ধরে যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্যই নকশা করা হয়েছে। 

একজন কর্মকর্তা জানিয়েছেন, এক লাখ ৬৫ হাজার ফ্লাইট সাইকেলে উড়োজাহাজগুলোর স্ট্রেস টেস্ট করা হয়েছে। এতে প্রত্যাশার চেয়েও ভালো ফল পাওয়া গেছে। কোনো উড়োজাহাজেই চিড় ধরার কোনো ঘটনা নেই। 

এ বছরের শুরুতেই সালেহপর মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে (এফএএ) তার উদ্বেগের কথা জানান। এ সময় ড্রিমলাইনারের পাশাপাশি বোয়িংয়ের ৭৭৭ মডেলের উড়োজাহাজগুলো নিরাপত্তা শঙ্কার কথাও তিনি তুলে ধরেন। জবাবে এফএএ জানায়, তারা বিষয়টি তদন্ত করে দেখছে। 
 
সিনেটের শুনানিতেও সালেহপর ৭৭৭ প্রকল্পের বিষয়ে তার অবস্থান তুলে ধরেন। তিনি দাবি করেন, কর্মীরা ৭৭৭ এর পার্টস যুক্ত করার সময় ভুল প্রক্রিয়া অবলম্বন এবং অনিয়ন্ত্রিত শক্তি প্রয়োগ করে থাকে। অনেকাংশে তারা পার্টস যুক্ত করার সময় এগুলোর ওপর লাফিয়েছে এমন ঘটনাও আছে। একে তিনি নাম দিয়েছেন ‘টারজান ইফেক্ট’।  

৭৭৭ উড়োজাহাজ প্রকল্পের ওপর ওঠা অভিযোগও অস্বীকার করেছে বোয়িং। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরেও ৬টি ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজ আছে। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল

২০০৩ সালে বোয়িং জ্বালানি সাশ্রয়ী উড়োজাহাজ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করে। ২০০৪ সালের ২৬ এপ্রিল প্রকল্পটি শুরু হয়। এ সময় জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ ৫০টি উড়োজাহাজের ক্রয়াদেশ দেয়।  ২০০৭ সালের ৮ জুলাই ৭৮৭ মডেলের প্রথম উড়োজাহাজটি প্রস্তুত হয়। মডেলটি প্রথম ফ্লাইট ছিল ২০০৯ সালের ১৫ ডিসেম্বর। তবে প্রথম ড্রিমলাইনার মডেলটি সরবরাহ করা হয় ২০১১ সালে। আর এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হয় একই বছরের ২৬ অক্টোবর থেকে। 

বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন এয়ারলাইনসের কাছে এক হাজারের বেশি ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজ রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমানের কাছেও এই মডেলের ৬টি উড়োজাহাজ রয়েছে। এগুলো দিয়ে বিমান মধ্যপ্রাচ্য, ইউরোপ ও কানাডায় ফ্লাইট পরিচালনা করে থাকে।

বিমানের আধুনিকায়নে ২০০৮ সালে বোয়িংকে ১০টি উড়োজাহাজের ক্রয়াদেশ দেয় বিমান। এর মধ্যে ৪টি ছিল ড্রিমলাইনার। ২০১৮ সালে বিমান প্রথম ড্রিমলাইন বুঝে পায়। আর চতুর্থটি যুক্ত হয় পরের বছর সেপ্টেম্বরে। এরপর বিমান আরও দুটি ড্রিমলাইনার উড়োজাহাজ কিনেছে। 

মাত্র ২০ দিনে চীনের কাছে ৬০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে ইরান। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলে এই সুযোগকে ব্যাপকভাবে কাজে লাগায়...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর নিজ দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না। তবে, তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর