‘আপনি আমার রাজা নন’ ব্রিটিশ রাজাকে বললেন অস্ট্রেলিয়ার সিনেটর

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০১:২৯ এএম

অস্ট্রেলিয়ায় সফরে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। দেশটির এক আদিবাসী নারী সিনেটর চার্লসের সামনেই চিৎকার করে বলেছেন, ‘আপনি আমার রাজা নন।’

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনে চার্লস ভাষণ দেওয়ার পরই ওই ঘটনা ঘটে। রাজার বিরুদ্ধে গণহত্যারও অভিযোগ করেন অস্ট্রেলিয়ার ওই সিনেটর লিডিয়া থর্প।

রাজধানী ক্যানবেরার পার্লামেন্ট ভবনে প্রায় এক মিনিট ধরে থর্পের চিৎকারে ব্যাহত হয় চলমান অনুষ্ঠান। পরে নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে তাঁকে ধরে ভবনের বাইরে নিয়ে যায়।

ব্রিটিশ রাজা চার্লসের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার আদিবাসী মানুষদের গণহত্যার শিকার হওয়ার অভিযোগ করেন সিনেটর লিডিয়া থর্প। এরপর তিনি চিৎকার করে বলেন, ‘এই ভূমি আপনার না, আপনি আমার রাজা না। সার্বভৌম হতে হলে এই ভূমি থেকেই (অস্ট্রেলিয়া) আপনাকে আসতে হবে। তিনি (রাজা তৃতীয় চার্লস) এই দেশের নন।’

তবে আদিবাসী বায়োজ্যেষ্ঠ সদস্য ভায়োলেট শেরিডান বলেন, থর্পের এই প্রতিবাদ ছিল ‘‘অসম্মানজনক’’ আর ‘‘তার কথাও আমার কথা নয়।’’ রাজা ও রানিকে অনুষ্ঠানে স্বাগত জানান শেরিডান।

প্রতিবাদের ঘটনার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর সফররত ব্রিটিশ রাজ দম্পতি পার্লামেন্ট ভবনের বাইরে অপেক্ষায় থাকা মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

লিডিয়া থর্প পরে বিবিসিকে বলেন, ‘আমি রাজার সামনে চিৎকার করে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছিলাম।’

থর্প অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের এক স্বতন্ত্র সিনেটর, যিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া সরকার ও আদিবাসীদের মধ্যে একটি চুক্তির পক্ষে কথা বলে আসছেন।

অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সঙ্গে একটি চুক্তি কখনওই হয়নি। এক সময়ের ব্রিটিশ উপনিবেশ অস্ট্রেলিয়ার অনেক আদিবাসী ও টরেস প্রণালীর দ্বীপবাসীরা জোর দিয়ে বলেন যে, তারা তাদের সার্বভৌমত্ব বা ভূমি ব্রিটিশ রাজতন্ত্রের হাতে তুলে দেয়নি।

আদিবাসীদের সঙ্গে একটি শান্তি চুক্তি করার জন্য অস্ট্রেলিয়ার পার্লামেন্টকে নির্দেশনা দেওয়া রাজা চার্লসের উচিত বলে মনে করেন সিনেটর লিডিয়া থর্প। তিনি বলেন, ‘আমরা এর নেতৃত্ব দিতে পারি, আমরা এটি করতে পারি, আমরা আরও ভালো একটি দেশ হতে পারি। কিন্তু আমরা উপনিবেশ স্থাপনকারী একজন মানুষের কাছে মাথা নত করতে পারি না, যার পূর্বপুরুষরা এখানে গণহত্যার জন্য দায়ী।’

উল্লেখ্য যে, ব্রিটেনের রাজা কমনওয়েলথ দেশগুলোর মধ্যে ১৪টির রাষ্ট্রপ্রধান। যদিও অস্ট্রেলিয়াসহ কমনওয়েলথভুক্ত দেশে তার এই ভূমিকা একেবারেই আলঙ্কারিক।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
যুক্তরাজ্যকে ভেঙে দিতে একটি সহযোগিতা চুক্তি করেছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড। সোমবার ওয়েলসের রাজধানী কার্ডিফে এই চুক্তিতে সই করেন ৩ অঞ্চলের শীর্ষ নেতারা। এতে নিজেদের আত্মনিয়ন্ত্রণ ও...
ইউক্রেনের ইয়াহোদিনে একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার কিছুক্ষণ আগেই যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ওই পথ দিয়ে গিয়েছিলেন। কিয়েভে...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর