ধর্ষণের অভিযোগে নরওয়ের যুবরাজ্ঞীর ছেলে গ্রেপ্তার

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ এএম

ধর্ষণের অভিযোগে নরওয়ের যুবরাজ্ঞী মেটে-ম্যারিটের ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর, তার আগে ৪ আগস্টও গ্রেপ্তার হয়েছিলেন ২৭ বছর বয়সী হোইবি। তাঁর সঙ্গে সম্পর্ক আছে, এমন নারীকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

২০০১ সালে বিয়ে হয় যুবরাজ্ঞী (ক্রাউন প্রিন্সেস) মেটে-ম্যারিট ও যুবরাজ (ক্রাউন প্রিন্স) হোক্কনের। তবে হোইবির জন্ম ম্যারিটের বিয়ের আগেই ১৯৯৭ সালে। ম্যারিট ও হোক্কন দম্পতির রয়েছে এক ছেলে ও এক মেয়ে। তবে দুই ভাই-বোনের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় দায়িত্ব থাকলেও হোইবির সেই রকম কোনো দায়িত্ব নেই।

প্রতিবেদন বলছে, হোইবিকে অপরাধমূলক কোড লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে। তিনি এমন কারো সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন, যিনি অচেতন বা বিষয়টি প্রতিরোধের অবস্থায় ছিলেন না।

পুলিশ উল্লেখ করেছে, তাঁর বিরুদ্ধে একজন ভুক্তভোগীর সঙ্গে সহবাস ছাড়াই যৌনক্রিয়া সম্পন্ন করার অভিযোগ আনা হয়েছে। সোমবার গভীর রাতে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে তাঁকে একটি আটক কেন্দ্রে রাখা হয়। 

তাঁর আইনজীবী নরওয়েজিয়ান পাবলিক ব্রডকাস্টার এনআরকে বলেছেন, মারিয়াস বোর্গ হোইবি অভিযোগ অস্বীকার করেছেন।

এনআরকের প্রতিবেদন বলছে, হোইবির বিরুদ্ধে চারজন নারী ও একজন পুরুষকে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে তার ২০ বছর বয়সী একজনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
ভারতের দিল্লির যন্তর মন্তরে অনুপ্রবেশের দায়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে ৫ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে জেলে পাঠিয়েছে আদালত। অন্যদিকে, আরেক নেতা অজিঙ্কা শিন্ডেকে...
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। আজ রোববার আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর