পার্লামেন্টে নেচে-গেয়ে কাগজ ছিঁড়ে প্রতিবাদ, হেনাসহ তিন কিউই এমপি বরখাস্ত

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৫:৫০ পিএম

একটি বিতর্কিত বিলের জেরে গত বছর পার্লামেন্টে হট্টগোল করায় বরখাস্ত হলেন নিউজিল্যান্ডের বিরোধী দলের তিন এমপি। এই তিনজন দেশটির মাওরি সম্প্রদায়ের প্রতিনিধি। মাওরিদের সঙ্গে নিউজিল্যান্ডের প্রতিষ্ঠাকালীন চুক্তির সংজ্ঞায় পরিবর্তন আনার জন্য বিলের জেরে তারা প্রতিবাদ জানিয়েছিলেন। ওই সময় নিজস্ব ঐতিহ্য ‘হাকা’ নাচ ও গানের মাধ্যমে প্রতিবাদ জানান তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ওই ঘটনার ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই হাকা নাচে অংশ নেওয়া তিনজন এবার পার্লামেন্ট থেকে সাময়িক বরখাস্ত হলেন। গান শুরু করে বিলের কাগজ ছিড়ে ফেলা নারী হেনা রাওহিতি মাইপি-ক্লার্ককে সাতদিন, তাঁর দলের নেতা রাউরি ওয়াইতিতি ও ডেভি গারেওয়ায়-প্যাকারকে ২১ দিনের জন্য বরখাস্ত করেছে পার্লামেন্টে। এ নিয়ে ভোটের পর এই সিদ্ধান্ত আসে।

ভিডিওতে দেখা যায়, পার্লামেন্টে ‘তে পাতি মাওরি’ বা মাওরি পার্টি মাওরি জনগোষ্ঠীর সঙ্গে দেশের প্রতিষ্ঠাকালীন চুক্তিকে পুনরায় সংজ্ঞায়িত করার জন্য বিলকে সমর্থন করেন কি না, জানতে চাওয়ার পর প্রতিবাদ শুরু হয়। মূলত মাওরি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী এই এমপিরা সম্প্রদায়ের সঙ্গে সাংর্ঘষিক ওই সংসদীয় বিলের বিরুদ্ধে অভিনব কায়দায় প্রতিবাদ জানান।

তারা প্রতিবাদের জন্য যে নাচ-গান ব্যবহার করেছিলেন, এটা কোনো সাধারণ নাচ-গান নয়। এটা মাওরি সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্যবাহী ‘হাকা’ নাচ। ওই সময় কনিষ্ঠ এমপি হেনা রাওহিতি মাইপি-ক্লার্ক বিলের কাগজ ছিঁড়ে ফেলেন, এরপর ওই জনগোষ্ঠীর প্রতিনিধিরা গান গাইতে থাকেন। বাকি এমপিদের সামনে শুরু করেন নাচ।

বিলটি তখন ভোটাভুটিতে বাতিল হয়ে গেলেও দেশব্যাপী ক্ষোভের জন্ম দেয়। গত বছরের নভেম্বরে ৪০ হাজারের বেশি মানুষ পার্লামেন্টের বাইরে প্রতিবাদ জানায়। এবার পার্লামেন্ট তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার পর ডেভি গারেওয়ায়-প্যাকার বিবিসিকে বলেন, ‘মাওরি হওয়ার কারণে আমাদের শাস্তি দেওয়া হয়েছে। তবুও আমরা আমাদের জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে যাব।’

আজ বৃহস্পতিবার পার্লামেন্টে শাস্তির বিষয়ে বিতর্ক চলাকালে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ‘তে পাতি মাওরি’কে চরমপন্থীদের দল এবং ‘যথেষ্ট হয়েছে’ বলার জন্য কিউই পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সকে ক্ষমা চাইতে বলা হয়। ২২ বছর বয়সী সর্বকনিষ্ঠ এমপি মাইপি-ক্লার্ক এক পর্যায়ে চোখের পানি আটকে রেখে বলেন, ‘আমরা কখনোই চুপ থাকব না, এবং আমরা কখনোই হারিয়ে যাব না। আমাদের কণ্ঠস্বর কি এই হাউসের জন্য খুব কর্কশ? এই কারণেই কি আমাদের শাস্তি দেওয়া হচ্ছে?’

উত্তপ্ত বাক্য বিনিময়ের পর বৃহস্পতিবার যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তা নিউজিল্যান্ডের কোনো আইনপ্রণেতার জন্য সবচেয়ে দীর্ঘতম স্থগিতাদেশ। আগের রেকর্ড ছিল তিন দিন।

আদিবাসী অধিকার সমুন্নত রাখার জন্য নিউজিল্যান্ড দীর্ঘদিন ধরে প্রশংসিত। কিন্তু বর্তমানে রক্ষণশীল লুক্সনের নেতৃত্বাধীন সরকারের অধীনে সম্প্রতি মাওরি সম্প্রদায়ের সঙ্গে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। মাওরিদের জন্য স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে একটি সংস্থা ভেঙে দেওয়ার পরিকল্পনাসহ মাওরিদের সুবিধা দেওয়া কর্মসূচিতে তহবিল কমানোর জন্য তাঁর প্রশাসন সমালোচিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিরোধীদের সঙ্গে সিজেপির বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ করেছেন নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে...
শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে বিক্ষোভরত ফরাসি শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। আন্দোলনের কেন্দ্রবিন্দু প্যারিসের সাঁ-দেনি শহরের পল...
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে ফের আটক করল দিল্লি পুলিশ। আজ মঙ্গলবার তাদের আটক করা হয় বলে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণের এক প্রতিবেদেন বলা হয়েছে।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর