কে পাচ্ছেন এবার শান্তিতে নোবেল, কীভাবে দেওয়া হয় পুরস্কার?

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০২:৩৬ পিএম

কে পাচ্ছেন শান্তিতে নোবেল, এ নিয়ে প্রতি বছরই বিশ্ববাসীর আলাদা কৌতুহল থাকে। ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১০ অক্টোবর। এবার মোট ৩৩৮ জন প্রার্থী মনোনীত হয়েছেন। নোবেল শান্তি পুরস্কার কীভাবে দেওয়া হয়, কারা দিয়ে থাকেন এবং পাওয়ার যোগ্যতা কী তা জেনে নেওয়া যাক।

শান্তিতে নোবেল জয়ীকে বেছে নেন নরওয়েজিয়ান নোবেল কমিটি, যা পাঁচজন সদস্য নিয়ে গঠিত। রাজনৈতিক দলগুলোর সুপারিশে তাঁদের নিয়োগ দেয় নরওয়ের পার্লামেন্ট। 

কে পুরস্কার পেতে পারেন?
আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইলে বর্ণিত মানদণ্ড পূরণ করে বিশ্বের যে কেউ এই পুরস্কার পেতে পারেন। উইলে বলা হয়েছে, পুরস্কার দেওয়া হবে সেই ব্যক্তিকে ‘যিনি জাতিগুলোর মধ্যে বন্ধুত্ব বাড়াতে, স্থায়ী সেনাবাহিনীর বিলোপ বা হ্রাসে এবং শান্তি সম্মেলনের আয়োজন ও প্রচারে সর্বাধিক বা শ্রেষ্ঠ অবদান রেখেছেন।’

পুরস্কার কমিটির সচিব এবং কমিটির কাজের প্রস্তুতি তদারক নিয়োজিত ক্রিস্টিয়ান বার্গ হারপভিকেন বলেন, ‘পুরস্কারটি বর্তমান প্রেক্ষাপটে মূল্যায়ন করতে হয়’। পুরস্কার কমিটির সচিব আলোচনায় অংশ নেন, তবে ভোট দেন না।

মনোনয়ন দেওয়া হয় যেভাবে
হাজার হাজার মানুষ প্রার্থী প্রস্তাব করতে পারেন। এর মধ্যে রয়েছে সরকার ও পার্লামেন্টের সদস্যরা, বর্তমান রাষ্ট্রপ্রধানরা, ইতিহাস, সমাজবিজ্ঞান, আইন ও দর্শনের অধ্যাপকরা এবং আগের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরাও। এ বছর ৩৩৮টি মনোনয়ন এসেছে। 

কমিটি কীভাবে সিদ্ধান্ত নেয়?
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি। কমিটির সদস্যরাও তাঁদের প্রথম বৈঠক পর্যন্ত নতুন মনোনয়ন দিতে পারেন। সব মনোনয়ন আলোচনা করে, একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়। প্রতি প্রার্থীকে স্থায়ী উপদেষ্টা ও বিশেষজ্ঞদের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। কমিটি প্রতি মাসে একবার করে বৈঠক করে। তাঁরা সাধারণত ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করে, তবে না পারলে ভোটে সিদ্ধান্ত হয়।

মনোনীত হয়েছেন যারা
যদিও পুরো তালিকাটি গোপন রাখা হয়, মনোনয়নদাতারা চাইলে তা প্রকাশ করতে পারেন। এ বছর প্রকাশিত নামগুলোর মধ্যে অন্যতম আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), ন্যাটো, হংকংয়ের বন্দী কর্মী চাউ হ্যাং-তুং, এবং কানাডার মানবাধিকার আইনজীবী ইরউইন কটলার।

কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা বলেছেন, তাঁরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন। তবে তাঁদের মনোনয়ন বসন্ত ও গ্রীষ্মে অর্থাৎ ৩১ জানুয়ারির শেষ সময়সীমার পর জমা পড়ায়, সেগুলো ২০২৫ সালের পুরস্কারের জন্য বিবেচিত হবে না। 

ট্রাম্প কি জিততে পারেন?
নোবেল বিশেষজ্ঞদের মতে, কেবল তখনই তিনি জিততে পারেন, যদি তিনি তাঁর নীতি পরিবর্তন করেন। কারণ বর্তমানে তিনি বিশ্বব্যবস্থাকে দুর্বল করছেন, যা নোবেল কমিটি উচ্চমূল্যায়ন করে। বরং কমিটি মানবিক সংস্থা, সাংবাদিক বা জাতিসংঘের কোনো প্রতিষ্ঠানকে পুরস্কৃত করতে পারে– অথবা অন্য চমকও দিতে পারে।

বিজয়ী কী পান?
যারা নোবেল পুরস্কার জিতবেন, তাঁরা স্বর্ণ পদকের সঙ্গে পাবেন এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় ১২ লাখ মার্কিন ডলার। বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয় প্রতি বছর ১০ ডিসেম্বর। 

অ্যান কারসন ধ্রুপদি সাহিত্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন ধারা তৈরি করেছেন। তাঁর সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। তাঁর পুরো নাম...
বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস লুই হ্যালজেন এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সুইডেনের স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এই ঘোষণা দেয়।
২০২৬ সালের চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ল ডাইসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও গিয়র্গ নাগেল। সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি নোবেলজয়ী হিসেবে...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রোগী ও স্বজনরা। নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের পর কলকাতাজুড়ে...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে লুকানো অবস্থায় ৩টি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর