গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি না হলে আরও শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের 

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন বলেন, ট্রাম্পের চাপের মুখে মাথা নত করবে না ইউরোপ। নতি স্বীকার না করার হুঁশিয়ারি দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীও।

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১০:১০ এএম

গ্রিনল্যান্ড নিয়ে কোনো চুক্তি না হলে আরও শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো সমঝোতা না হলে, শুল্কারোপের বিষয়টি শতভাগ বাস্তবায়িত হবে। খবর রয়টার্সের।

ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে মনোযোগ না দিয়ে, ইউরোপের নেতাদের উচিত ইউক্রেন ও রাশিয়ায় মনোযোগ দেওয়া।

এর আগে, ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপের হুমকিকে পুরোপুরি ভুল বলে মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। পাল্টা শুল্কারোপের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, বাণিজ্য যুদ্ধ কারও স্বার্থই রক্ষা করবে না।

এদিকে, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন বলেন, ট্রাম্পের চাপের মুখে মাথা নত করবে না ইউরোপ। নতি স্বীকার না করার হুঁশিয়ারি দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীও।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর