ট্রাম্পের মন্তব্যে আবারও বাড়ল ডলারের দাম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১০:১২ পিএম

ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা শুরুর পর থেকে এক মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের দামামা। যুদ্ধের উত্তাপ অচিরেই স্তিমিত হবে এমন কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।

ইরানে যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক একটি মন্তব্যে নিয়ম করে ওঠানামা করে মুদ্রাবাজার, শেয়ারবাজার, আর জ্বালানির দাম। আরও একবার তা-ই ঘটল। সম্প্রতি ট্রাম্প ইরানের ওপর আরও কঠোর ও আগ্রাসী হামলার হুমকি দেওয়ার পর আবারও আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম বেড়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতাও বেড়েছে।

বৈশ্বিক মুদ্রাবাজারে ইউরো শূন্য দশমিক পাঁচ এক (০.৫১) শতাংশ কমে ১ দশমিক ১৫ ডলারে নেমেছে। ব্রিটিশ পাউন্ড বা স্টার্লিংয়ের দর শূন্য দশমিক ছয় আট (০.৬৮) শতাংশ কমে হয়েছে ১ দশমিক ৩২ ডলার। 

এদিকে জাপানি ইয়েন শূন্য দশমিক পাঁচ (০.৫) শতাংশ দুর্বল হয়ে প্রতি ডলার ১৫৯ দশমিক ৬৪ ইয়েনে দাঁড়িয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ান ডলারের দাম শূন্য দশমিক ছয় নয় (০.৬৯) শতাংশ হ্রাস পেয়ে শূন্য দশমিক ছয় আট (০.৬৮) ডলারে দাঁড়িয়েছে। 

উল্লেখ্য, ট্রাম্পের ভাষণের পর পরই নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীরা ডলারের দিকে ঝুঁকে পড়ায় ডলারের মানে এই ঊর্ধ্বগতি দেখা যায়।

সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
বিভিন্ন কারাগারে বন্দি অন্তত ২০ আফগান নাগরিকের ফাঁসির দণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শনিবার এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা ইরানিয়ান...
সত্যিকারের শত্রুকে শনাক্ত করতে মুসলিম দেশের নেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরের দেশগুলোর প্রতি এ আহ্বান জানান তিনি। শত্রুর...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর