প্রথম নারী সেনাপ্রধান পেল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল। তিনি লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন।

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পিএম

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন একজন নারী। তিন দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েলকে নতুন চিফ অব আর্মি হিসেবে ঘোষণা করা হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সুসান কোয়েল জয়েন্ট ক্যাপাবিলিটিজ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অস্ট্রেলিয়া সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল আগামী জুলাই মাসে দেশটির সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এক বিবৃতিতে বলেছেন, আগামী জুলাই থেকে একজন নারী সেনাপ্রধান পাচ্ছে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী, যা দেশের ১২৫ বছরের ইতিহাসে প্রথম ঘটনা। 

সুসান কোয়েলের এই নিয়োগকে ‘অত্যন্ত ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস। তিনি বলেন, ‘সুসান কোয়েলের এই অর্জন বর্তমানে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত নারী এবং ভবিষ্যতে এই বাহিনীতে যোগ দিতে চাওয়া নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে।’

সুসান কোয়েলকে এমন সময়ে নিয়োগ দেওয়া হয়েছে, যখন অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী তাদের নারী কর্মকর্তার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে বাহিনীর ভেতরে পদ্ধতিগত যৌন হয়রানি ও বৈষম্যের একাধিক অভিযোগ উঠেছে। গত অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে একটি মামলা করা হয়। সেখানে যৌন নির্যাতন, হয়রানি ও বৈষম্য থেকে হাজারো নারী কর্মকর্তাকে রক্ষা করতে বাহিনী ব্যর্থ হয়েছে বলে অভিযোগ আনা হয়।

বর্তমানে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে নারীদের অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ এবং শীর্ষ নেতৃত্বে ১৮ দশমিক ৫ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এই হার বাড়িয়ে ২৫ শতাংশ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

 

তালেবান শাসনের পাঁচ বছরে আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও অন্তর্ভুক্তিমূলক শাসনের অনুপস্থিতির কারণে দীর্ঘস্থায়ী...
আফগানিস্তানে মেয়েদের শিক্ষা বন্ধের সিদ্ধান্ত দেশটির ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তালেবান সরকারের নিষেধাজ্ঞার কারণে লাখো মেয়ে বঞ্চিত হচ্ছে শিক্ষার অধিকার...
অকাস জোটের আওতায় পানির নিচে পরিচালিত মানববিহীন ড্রোন প্রযুক্তি উন্নয়নে যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। সিঙ্গাপুরে নিরাপত্তা সম্মেলনে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এ ঘোষণা...
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে, এমন ইঙ্গিতের পরই বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলার আরও দুর্বল হয়েছে। এ অবস্থায় সপ্তাহ জুড়েই মার্কিন মুদ্রার মান নিম্নমুখী থাকার সম্ভাবনা রয়েছে।
প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ভালো থাকায় বৈদেশিক মুদ্রার মজুত ধরে রাখা গেলেও বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির পথে বড় বাধা জ্বালানি সংকট ও অনিশ্চিত পরিবেশ। আজ বুধবার অর্থনীতির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রাজধানীতে...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
গ্যাস অনুসন্ধান না করে আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়াও, নবায়নযোগ্য...
যুক্তরাষ্ট্রে কোনো শিশুর জন্য পাসপোর্টের আবেদন করতে হলে মা ও বাবার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে...
লোডিং...

এলাকার খবর